IND A vs AUS A: অজিদের বিরুদ্ধে জোড়া হারেও এমসিজিতে ভারতের প্রাপ্তি লড়াকু ধ্রুব জুরেল – Bengali News | India A team lost against Australia A team in 2nd unofficial test, only Dhruv Jurel shines at MCG
IND A vs AUS A: অজিদের বিরুদ্ধে জোড়া হারেও এমসিজিতে ভারতের প্রাপ্তি লড়াকু ধ্রুব জুরেলImage Credit source: X
কলকাতা: কয়েকদিন পর শুরু হবে বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। তার আগে অজিদের বিরুদ্ধে পরপর ২টো ম্যাচ হারল ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন ভারত। জোড়া হারের মধ্যেও ভারতের প্রাপ্তি লড়াকু ধ্রুব জুরেল। টিমের ক্রাইসিস মুহূর্তে ভালো ব্যাটিং করেছেন তরুণ তুর্কি। তিনি ২২ নভেম্বর থেকে শুরু হতে চলা পারথ টেস্টে মিডল অর্ডারে সুযোগ পাওয়ার জোর দাবি তুলেছেন।
বেশ কিছু দিন ধরে শোনা গিয়েছে, ভারত অধিনায়ক রোহিত শর্মাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে পাওয়া যাবে না। সেক্ষেত্রে লোকেশ রাহুল যদি বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে ওপেন করেন, তা হলে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে মিডল অর্ডারে খেলানো হতে পারে ধ্রুব জুরেলকে।
এই খবরটিও পড়ুন
এমসিসির মতো মাঠে যেখানে পেস ও বাউন্স রয়েছে, সেখানে ২টো ইনিংসেই হাফসেঞ্চুরি ধ্রুবর। অজিদের বিরুদ্ধে প্রথম ইনিংসে টপ অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ার পর ভারতকে ট্র্যাকে ফেরান তিনি। ৮০ রানের লড়াকু ইনিংস উপহার দেন। এরপর দ্বিতীয় ইনিংসেও ক্রাইসিস মুহূর্তে ১২২ বলে গুরুত্বপূর্ণ ৬৮ রান করেন তিনি। যার ফলে ধ্রুব যে সত্যিকার অর্থেই ভারতীয় টিম ম্যানেজমেন্টকে পারথ টেস্টে তাঁকে খেলানো নিয়ে ভাবতে বাধ্য করলেন, তা বলার অপেক্ষা রাখে না।