BSNL Recharge Plans: এক বছরের খরচ মাত্র ১১৯৮ টাকা! BSNL-এর ৪ প্ল্যানেই বাজিমাত বাকিরা! - Bengali News | BSNL's four most profitable one year recharge plan you should know - 24 Ghanta Bangla News
Home

BSNL Recharge Plans: এক বছরের খরচ মাত্র ১১৯৮ টাকা! BSNL-এর ৪ প্ল্যানেই বাজিমাত বাকিরা! – Bengali News | BSNL’s four most profitable one year recharge plan you should know

Spread the love

চলতি বছরের জুলাই থেকেই নতুন করে চর্চায় বিএসএনএল(BSNL)। শেষ কয়েক মাসে লক্ষাধিক নতুন গ্রাহক যুক্ত হয়েছেন বিএসএনএল-এর সঙ্গে। কারণ একটাই, কম দামে দারুণ দারুণ সব প্ল্যান। দামী প্ল্যানের বদলে বিএসএনএল নতুন নতুন সাশ্রয়ী এবং লাভজনক বিকল্প রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে সংস্থা। সম্প্রতি, গ্রাহকদের আকর্ষন বাড়াতে কোম্পানির নতুন লোগো নিয়ে এসেছে বিএসএনএল। আপনিও কি বেসরকারি টেলিকম সংস্থাগুলির বা আরও ভাল ভাবে বললে এয়ারটেল, জিও বা ভিআই-এর দামী দামী প্ল্যা রিচার্জ করতে গিয়ে হাপিয়ে উঠছেন? তাহলে বরং ভরসা করে দেখতে পারেন বিএসএনএল-এর এই চার প্ল্যানে।

বিএসএনএল(BSNL)-এর ১১৯৮ টাকার প্ল্যান –
মাত্র ১১৯৮ টাকায খরচ করেই আপনি রিচার্জ করতে পারবেন ৩৬৫ দিনের জন্য। এই প্ল্যানে আপনি যে কোনও নেটওয়ার্ক জুড়ে ৩০০ন মিনিট ভয়েস কল করতে পারবেন। প্রতি মাসে পাবেন ৩জিবি হাইস্পিদ ডেটা। যা অনান্য যে কোনও নেটওয়ার্কের ৩৬৫ দিনের প্ল্যানের থেকে অনেক বেশি সাশ্রয়ী।

বিএসএনএল(BSNL)-এর ১৪৯৯ টাকার প্ল্যান –
যারা খরচ এবং সুবিধার মধ্যে ভারসাম্য খুঁজছেন তাদের জন্য, ১৪৯৯ টাকার এই প্ল্যানটি একদম আদর্শ। ৩৩৬ দিনের এই প্ল্যানে আপনি যে কোনও নেটওয়ার্কে পাবেন আনলিমিটেড কলের সুবিধা। প্রতিদিন থাকে ১০০টি বিনামূল্যের এসএমএস এর সুবিধা এবং মাসে ২৪জিবি ডেটা।

এই খবরটিও পড়ুন

বিএসএনএল(BSNL)-এর ১৮৯৯ টাকার প্ল্যান –
১৮৯৯ টাকার প্ল্যানটি বেশ ভাল বিকল্প। এই প্ল্যানের বৈধতা ৩৬৫ দিন। থাকছে মোট ৬০০জিবি ডেটা এবং প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS-এর সুবিধা। এছাড়াও থাকছে এরিনা, হার্ডি গেমস, গেমন অ্যাস্ট্রোটেল, লিসেন পডকাস্ট-এর মতো একাধুক অ্যাপের প্রিমিয়াম অ্যাকসেস।

বিএসএনএল(BSNL)-এর ২৩৯৯ টাকার প্ল্যান –
এই প্ল্যানটি দীর্ঘ মেয়াদের জন্য গ্রাহকদের পছন্দের প্ল্যান। এই প্ল্যানের মেয়াদ ৩৯৫ দিন। এতে পাবেন প্রতিদিন ২জিবি ডাটা উপভোগ করার সুযোগ, সঙ্গে প্রতিদিন ১০০টি ফ্রি SMS। আবার জিং মিউজিক, বিএসএনএল টিউনস, হার্ডি গেমস বা চ্যালেঞ্জার অ্যারিয়ানার মতো একাধিক অ্যাপের বুনামূল্যে অ্যাকসেস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *