Sarfaraz Khan: শূন্যে ভাঙল স্বপ্ন! বাবা-ভাইয়ের সামনে মুখ থুবড়ে পড়লেন সরফরাজ খান – Bengali News | Sarfaraz Khan’s father and brother had looked disappointed after he get out at 0 during IND vs NZ 3rd Test
Sarfaraz Khan: শূন্যে ভাঙল স্বপ্ন! বাবা-ভাইয়ের সামনে মুখ থুবড়ে পড়লেন সরফরাজ খান
কলকাতা: ঘরের মাঠে মাত্র ৪ বলেই ব্যাটিং ইনিংস শেষ সরফরাজ খানের (Sarfaraz Khan)। এই মাঠ তাঁর কাছে জল-ভাত। মুম্বইয়ে দলীপ ট্রফি, রঞ্জি ট্রফির একাধিক ম্যাচে ভুরি ভুরি রান করেছেন সরফরাজ। সেই তিনিই কিউয়িদের বিরুদ্ধে (India vs New Zealand) মাত্র ৪ বলের মোকাবিলা করতে যেন হিমশিম খেলেন! বাঁ-হাতি ও ডান-হাতি কম্বিনেশনের জন্য ব্যাটিং অর্ডারে পরিবর্তন হয় সরফরাজের। আটে নামানো হয় তাঁকে। যিনি ৫-৬ এ ব্যাট করতে অভ্যস্থ, হয়তো মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তাই। রানের পর রান করেছিলেন যে মাঠে, সেখানেই তাঁর যেন খেলাতে ফোকাস ছিল না। রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়ার রাস্তা ধরেন সরফরাজ খান।
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সরফরাজ খান ব্যাটিংয়ে নামতেই জায়ান্ট স্ক্রিনে দেখা যায় তাঁর বাবা নওশাদ খান ও ভাই মুশির খানকে। সরফরাজ শূন্যে আউট হওয়ার পর তাঁর বাবা ও ভাইয়ের চোখে-মুখে হতাশা ফুটে ওঠে।