Physical Assault: ৩ বছরের শিশুকন্যাকে ‘ধর্ষণ’ আত্মীয়ের, মাঠেই পুঁতে দিল দেহ! – Bengali News | 3 Year old Girl Child Physically Assaulted & Murdered by Relative, buried body in Field in Tirupati
অমরাবতী: নিজের আত্মীয়েরই লালসার শিকার তিন বছরের শিশুকন্যা। তিন বছরের শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল তাঁর এক আত্মীয়ের বিরুদ্ধে। প্রমাণ লোপাট করার জন্য শিশুটির দেহ মাটি চাপা দিয়ে দেয় অভিযুক্ত। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নৃশংস ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের তিরুপতি জেলায়। তিন বছরের শিশুকন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে ২২ বছরের এক যুবক। সম্পর্কে তারা আত্মীয় হয়। জানা গিয়েছে, অভিযুক্ত গতকাল, শুক্রবার চকোলেটের লোভ দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়। কাছেরই একটি মাঠে গিয়ে শিশুকন্যাকে ধর্ষণ করে অভিযুক্ত। এরপর শিশুটিকে খুন করে অভিযুক্ত। দেহ মাঠেই পুঁতে দেয়।
দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও শিশুটি বাড়ি না ফেরায়, তাঁর মা-বাবা খোঁজাখুঁজি শুরু করে। সারাদিন কেটে গেলেও, শিশুকন্যাকে খুঁজে না পেয়ে পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তদন্তে নেমে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে।সেখান থেকেই জানতে পারে যে অভিযুক্ত ওই শিশুকন্যাকে নিয়ে বেরিয়েছিল। এরপরই অভিযুক্তকে জেরা করে পুলিশ।
প্রথমে অস্বীকার করলেও, পরে যাবতীয় অপরাধ স্বীকার করে নেয়। অভিযুক্তই জানায় যে মাঠে শিশুকন্যার দেহ চাপা দিয়েছে সে। এরপর পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
