IND vs NZ: বিশ্রামে বুমরা, ফিরলেন সিরাজ; মুম্বই টেস্টে মর্যাদা রক্ষা করতে পারবে রোহিত ব্রিগেড? – Bengali News | New Zealand win toss and elected to bat first against India in 3rd Test
ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ।Image Credit source: BCCI
কলকাতা: শুক্র-সকালে শুরু হল ভারতের মর্যাদা রক্ষার লড়াই। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হারলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। টস হেরেছেন হিটম্যান, কিন্তু ম্যাচ ভারত একেবারেই হারতে চায় না। ইতিমধ্যেই কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খুইয়েছে টিম ইন্ডিয়া। সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ জিততে না পারলে ভারতের পয়েন্ট কম হবে। যা প্রভাব ফেলবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে। ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। দুই দলে হয়েছে কয়েকটি পরিবর্তন। জেনে নিন কেমন হল মুম্বই টেস্টে ভারত ও নিউজিল্যান্ডের একাদশ।
ভারতের একাদশ – রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, মহম্মদ সিরাজ।
নিউজিল্যান্ডের একাদশ – ডেভন কনওয়ে, টম ল্যাথাম (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম বান্ডেল, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, ঈশ সোধি, ম্যাট হেনরি, এজাজ প্যাটেল, উইলিয়াম ও’রুরকি।