ডিম্পলকে শুধু নয়, বাড়ির মন্দিরে এই নায়িকাকে গোপনে বিয়ে করেছিলেন রাজেশ খান্না! জানেন কে তিনি? - Bengali News | This actress claims rajesh khanna married her at home in front of their in house temple - 24 Ghanta Bangla News
Home

ডিম্পলকে শুধু নয়, বাড়ির মন্দিরে এই নায়িকাকে গোপনে বিয়ে করেছিলেন রাজেশ খান্না! জানেন কে তিনি? – Bengali News | This actress claims rajesh khanna married her at home in front of their in house temple

Spread the love

রাজেশ খান্না ছিলেন বলিউডের প্রথম সুপারস্টার। কেরিয়ারের প্রথম কয়েকটি ছবি ডাহা ফ্লপ হলেও, পরিচালক শক্তি সামন্তের আরাধনা ছবিতে রাজেশ বুঝিয়ে দেন, তিনি বলিউডে রাজত্ব করতে এসেছেন। আরাধনা ছবির ব্লকবাস্টার সাফল্যের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি রাজেশকে। তারপর সফর, আনন্দ, আন্দাজ, অমর প্রেম, একের পর এক ছবি জুবিলি।

রাজেশের ফিল্মি কেরিয়ারের মতোই তাঁর ব্যক্তিগত জীবনেও ওঠা-পড়া লেগেই থাকত। বিশেষ করে ডিম্পল কাপাডিয়ায় সঙ্গে তাঁর দাম্পত্য কলহ নিয়ে এক সময় মুখর হত বলিপাড়া। সঙ্গে ছিল অভিনেত্রী অনীতা আডবাণীর সঙ্গে প্রেমের ঘটনাও। তবে খুব কম মানুষই জানেন, ডিম্পলের আগে এই অনীতাকেই বিয়ে করেছিলেন রাজেশ!

সম্প্রতি এক সাক্ষাৎকারে গুঞ্জনে থাকা রাজেশের প্রেমিকা অনীতা জানান, ”ডিম্পলের অনেক আগে আমি রাজেশের জীবনে এসেছিলাম। বাড়ির মন্দিরে আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছিল রাজেশ। আমাদের বিয়ে হয়েছিল। কিন্তু আমরা কিন্তু এই বিয়েকে সামনে আনতে চাইনি। আসলে ডিম্পলের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর রাজেশকে নিঃসঙ্গতা ঘিরে ধরেছিল। সেই সময় আমিই একমাত্র পাশে ছিলাম রাজেশের ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *