অভিনেতা-অভিনেত্রী হোক কিংবা সঙ্গীতশিল্পী এই শীতের দিকে কিংবা পুজো পার্বনে অনেক গাঁ-গঞ্জে অনুষ্ঠান করতে যেতে হয় শিল্পীদের। বিভিন্ন জায়গায় যেতে হয় তাঁদের। অনুষ্ঠান করতে গিয়ে নানা ধরনের পরিস্থিতির সম্মুখীনও হতে হয় শিল্পীদের। কখনও তা প্রকাশ্যে আসে। আবার কখনও তা চাপা পড়ে যায় অন্যান্য ঘটনার আড়ালে। এবার এমনই এক পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল সঙ্গীতশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়কে। […]