October 2024 - Page 53 of 221 - 24 Ghanta Bangla News
Home

সেরার শিরোপা পেল আকাশবাণীর তথ্যচিত্র, ৩৪২টি এন্ট্রির মধ্যে পুরস্কৃত ‘হুইস্পার অব আ ওয়েটল্যান্ড’ – Bengali News | Radio documentary of akashvani whisper of a wetland got ABU award

নয়া দিল্লি: বিশ্বের বেশ কয়েকটি তথ্যচিত্রের মধ্যে সেরার শিরোপা পেল আকাশবাণী-র তথ্যচিত্র। আবু পুরস্কার বা ABU Prizes (এশিয়া -প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন), 2024 পেল ‘হুইস্পার অব এ ওয়েটল্যান্ড: এ ভিশন ফর টুমরো’ নামে তথ্যচিত্রটি। কলকাতার জলাভূমির গুরুত্ব নিয়ে তৈরি এই তথ্যচিত্র। সারা বিশ্বের ৩৪২ টিরও বেশি রেডিও তথ্যচিত্রের মধ্যে বেছে নেওয়া হয়েছে এই তথ্যচিত্রকে। রেডিয়ো/অডিয়ো আবু […]

Home

Cauliflower or Broccoli: ফুলকপি নাকি ব্রকোলি, কোনটি খাওয়া ভাল, আর কোনটি খারাপ?

একেই দোরগোড়ায় কড়া নাড়ছে কালী পুজো। তার উপর সাইক্লোন 'দানা'র হানা। দুইয়ের যুগল বন্দিতে, বেশ ঠান্ডা ঠান্ডা আমেজ চারপাশে। আর এরই মধ্যে বাজারে কিন্তু উঠতে শুরু করেছে কপির সম্ভার। এই বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে ফুলকপির বড়া হলে ব্যপারটা কিন্তু জমে ক্ষীর বলুন? তবে প্রশ্ন হল, কীসের বড়া রাখবেন পাতে? ফুলকপি নাকি ফুলকপির মতোই ব্রকোলি। দেখতে […]

Home

Pakistan Cricket: বাদ পড়া ‘কিং’ বাবরকে দেখতে গ্যালারিতে! ছবি পোস্ট হতেই অস্বস্তি – Bengali News | Awkward! Pakistan fan skips school to see ‘dropped’ Babar Azam in Rawalpindi

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলছে পাকিস্তান। প্রথম দুটি টেস্ট হয়েছিল মুলতানে। তৃতীয় টেস্ট রাওয়ালপিন্ডিতে। প্রথম টেস্টে হার পাকিস্তানের। এরপরই পাকিস্তান ক্রিকেটে বড় রকমের পালাবদল হয়। বাকি দুই ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমকে। তাঁর সঙ্গে শাহিন আফ্রিদি এবং নাসিম শাহর মতো তারকা বোলারদেরও স্কোয়াড থেকে […]

Home

BSNL-এর আরও এক সাফল্য! জিও-র আধিপত্যে প্রশ্নচিহ্ন, কবে আসছে ৫জি? – Bengali News | BSNL successfully tests indigenously 5G RAN, core tech in 3.6 GHz, 700 MHz bands, 5G rollout soon

জিও-র একচেটিয়া আধইপত্যে থাবা বসাতে আসছে বিএসএনএল-এর ৫জি নেটওয়ার্কImage Credit source: TV9 Bangla নয়া দিল্লি: বছরের শুরুতে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়ার মতো বেসরকারি টেলিকম সংস্থাগুলি একযোগে ট্যারিফ প্ল্যান বাড়িয়েছিল। তারপর থেকে সাধারণ মানুষের ঝোঁক তৈরি হয়েছে রাষ্ট্রায়ত্ব বিএসএনএল-এর প্রতি। শুধু জুলাই মাসেই এই সরকারি টেলিকম সংস্থার নতুন গ্রাহক তৈরি হয়েছে লক্ষাধিক। ফলে, বিএসএনএল-ও গা ঝাড়া […]

Home

Katwa: দীক্ষা দেওয়ার নামে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ইউটিউব খ্যাত ‘বাবা’ – Bengali News | Allegation of physical harassment, famous religious guru of YouTube arrested

কাটোয়া: আরজি কর থেকে জয়নগর, বিগত কয়েক মাসে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় উত্তাল বাংলায়। রাজ্যের গণ্ডি ছাড়িয়ে প্রতিবাদের ঢেই পৌঁছে গিয়েছে দেশের নানা প্রান্তে। কিন্তু, তারপরেও ফিরছে হুঁশ? বদলাচ্ছে নারীদের উপর পাশবিক নির্যাতনের চেনা ছবিটা? এবার তরুণীকে ধর্ষণের অভিযোগ ইউটিউব খ্যাত ধর্মীয় বক্তার বিরুদ্ধে। থানার দ্বারস্থ নির্যাতিতা।  দীক্ষা ও ধর্মীয় পাঠের নামে জোর […]

Home

IND W vs NZ W: মিশন বিশ্বকাপ! পুরো ওভার ব্যাটই করতে পারলেন না স্মৃতিরা – Bengali News | New Zealand Women’s tour of India: India Women all out for 227 runs in 44.3 Overs against New Zealand Women in 1st ODI at Ahmedabad

সদ্য মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায় নিয়েছিল ভারত। চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। প্রথম বার টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড। সেটা পুরুষদের ক্রিকেটেই হোক আর মেয়েদের ক্রিকেট। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। আর তার শুরুটা টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। আমেদাবাদের নরেন্দ্র মোদী […]

Home

‘ওর ব্যবহারে আমরা কোনওদিনও দেখতে পাইনি…’, ঐশ্বর্যকে নিয়ে সরব জয়া

বিগত এক বছর ধরে বলিউডের আনাচে-কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে সম্পর্ক বিশেষ ভাল নেই। এও শোনা যাচ্ছে জয়া বচ্চনের সঙ্গে নাকি কিছুতেই মানাতে পারছেন না বিশ্বসুন্দরী। মেয়ে আরাধ্যাকে নিয়ে নাকি মায়ের কাছেই থাকছেন তিনি। শোনা যাচ্ছে, মুম্বইয়ের বরিভালি এলাকায় ১৫ কোটি ৪২ লক্ষ টাকা দিয়ে নাকি ছয়টি অ্যাপার্টমেন্ট […]

Home

Rohit Sharma: রানের খাতা শূন্য রেখে সাউদির শিকার রোহিত, ক্যাপ্টেনকে নিয়ে চিন্তা বাড়ল ভারতের! – Bengali News | Rohit Sharma dismissed for a 9 ball duck, Tim Southee got his wicket, India ends Day 1 for 16/1 vs NZ 2nd Test

কলকাতা: হিটম্যানের হলটা কী? পুনে টেস্টে রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়লেন রোহিত শর্মা (Rohit Sharma)। কিউয়ি তারকা পেসার টিম সাউদি ক্লিন বোল্ড করেন ভারত অধিনায়ককে। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বার রোহিতকে আউট করলেন সাউদি। বেঙ্গালুরু টেস্টে ভারতের প্রথম ইনিংসে সাউদি ক্লিন বোল্ড করেছিলেন রোহিতকে। পুনেতে তারই যেন পুনরাবৃত্তি করলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে […]

Home

আর দীর্ঘ অপেক্ষা নয়, সুখবর দিলেন আল্লু অর্জুন, নির্দিষ্ট তারিখের আগেই আসছে ‘পুষ্পা ২’ – Bengali News | Allu arjun gave good news to all pushpa 2 going to get release before schedule date

দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’ মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে দর্শক মনে জল্পনা তুঙ্গে। কবে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা ২’ ছবি? অতীতে একের পর এক তারিখ সামনে এলেও ছবি মুক্তি নিয়ে কিছুতেই যেন কাটছিল না ধোঁয়াশা। অবশেষে স্বস্তির খবরে হাসি ফুটল আল্লু অর্জুন অনুরাগীদের মনে। চলতি বছর ১৫ অগাস্ট ছবি মুক্তির দিন স্থির […]

Home

Congress And TMC Group Clash: মালদহের রতুয়ায় পুলিশে-পুলিশে ছয়লাপ, কী হল হঠাৎ – Bengali News | Malda: TMC And Congress Clash In Malda Ratua, Six people Badly Injured

মালদহ: উত্তপ্ত মালদহ। কংগ্রেস ও তৃণমূলের সংঘর্ষ। যার জেরে উত্তপ্ত রতুয়ার ভাদো অঞ্চলের রামপুর গ্রাম। চলল গুলি, বোমাবাজি। গোটা ঘটনায় আহত ৬। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে দু’জনকে। পরিস্থিতি থমথমে। এলাকায় চলছে পুলিশি টহল। রতুয়ার থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে গত পঞ্চায়েত নির্বাচনের পর বিজয় মিছিল বের হয় কংগ্রেসের। […]