প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদব। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হাতে গোনা ম্যাচ খেলেছেন। তিনি ওয়ান সিজন ওয়ান্ডার নাকি লম্বা রেসের ঘোড়া, তা নির্ভর করবে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। কেরিয়ারের শুরু থেকেই চোট সমস্যা তাড়া করছে। সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই অভিষেক হত। কিন্তু শেষ মুহূর্তে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। […]