অগ্নিমিত্রা পাল (বাঁদিকে), প্রতিমা মণ্ডল (ডানদিকে) জয়নগর: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তপ্ত জয়নগর। বাড়ছে রাজনৈতিক চাপানউতোরও। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে ঘিরে গো ব্যাক স্লোগান উঠল। হাসপাতালের সামনে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে তর্কে জড়ান তৃণমূল সাংসদ। মৃত নাবালিকার দেহ সংরক্ষণ করে ফের ময়নাতদন্তের দাবি জানান বিজেপি বিধায়ক। আবার পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ […]