Junior Doctors: আরজি করের কনভেনশন থেকে বড় কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের – Bengali News | Junior Doctors: Junior Doctor Debasish Haldar Said That Now They Are Spread Their Rally to Village Also
কলকাতা: অনশন তোলার দিনই জুনিয়সর চিকিৎসকরা গণকনভেনশনের ডাক দিয়েছিলেন। সেই মতো আরজি করের গোল্ডেন জুবলি ভবনে সেই কনভেনশন হয়। একে একে বক্তব্য রাখেন একের পর এক জুনিয়র চিকিৎসক। সেখান থেকে বক্তব্য রাখতে গিয়ে জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বড় ঘোষণা করেন।
আজ কী কী বলেছেন দেবাশিস?
জুনিয়র চিকিৎসক বলেন, “প্রথম যখন ৯ তারিখের ঘটনা শুনেছি তখন বিশ্বাস করতে পারিনি এমন কিছু ঘটতে পারে। অনেকই জিজ্ঞাসা করেন কোথা থেকে আমরা এত জোর পাচ্ছি। এই ঘটনা আমাদের যুদ্ধের জন্য মানসিক জোর দিচ্ছে। ৯ তারিখের ঘটনার কুল কিনারা হয়নি। ১৪ তারিখের ভাঙচুরের ঘটনারও তদন্ত হয়নি। এই লড়াই থেকে অনেক কিছু পেয়েছি। আজ যখন আমাদের এখানে গণকনভেশন চলছে তখন নাকি নতুন একটা সংগঠন তৈরি হয়েছে।”
এর পাশাপাশি তিনি বলেন, “আমরা জানছি থ্রেট কালচারের সঙ্গে যুক্ত ছিল যাঁরা। যাঁরা নটোরিয়াস ক্রিমিনাল, শাসক দলের ছত্রছায়ায় থেকে সংগঠন চালায় তাঁরা এখন প্রেস বাইট করছে। এতদিন এরা কেন সামনে আসেনি? আন্দোলন শেষ হচ্ছে না। তিলোত্তমার ন্যায় বিচার না হওয়া অবধি ন্যায় বিচার চলবে। এটা শুধু জেলায় নয়, মফঃস্বলেও নয়, গ্রামগঞ্জে পৌঁছে দেব।”
