'ঠিক কী ঘটেছিল সেই রাতে', ‘হিট অ্যান্ড রান’ কেস নিয়ে কী খোলসা করলেন সলমন? - Bengali News | When salman khan opens up on his hit and run case - 24 Ghanta Bangla News
Home

‘ঠিক কী ঘটেছিল সেই রাতে’, ‘হিট অ্যান্ড রান’ কেস নিয়ে কী খোলসা করলেন সলমন? – Bengali News | When salman khan opens up on his hit and run case

সলমন খান, কেরিয়ারে একাধিক ওঠা নামার মধ্যে দিয়েও তিনি আজ সুপারস্টার। বলিউডের অন্যতম স্তম্ভ বললেও খুব ভুল বলা হবে না। সলমন খান মানেই পর্দায় এক দাপুটে অভিনেতা। যাঁকে ঘিরে প্রতিটা পদে পদে দর্শক মনে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তবে কেরিয়ারের শুরু থেকেই একাধিক ঝড়ের মধ্যে দিয়ে যেতে দেখা গিয়েছে সলমন খানকে। যার মধ্যে দুই বড় ঘটনা হল হিট অ্যান্ড রান কেস ও কৃষ্ণসার হরিণ হত্যা মামলা। এই দুইয়ের জেরে বহুদিন ধরে সলমন খানকে আদালতের দরজায় দরজায় ঘুরতে হয়েছে। অবশেষে এখন তাঁর ওপর থেকে সমস্ত অভিযোগ তুলে নেওয়া হয়েছে। বর্তমানে যদিও কৃষ্ণসার হরিণ হত্যা মামলাকে কেন্দ্র করে বিপাকে ভাইজান।

তবে তিনি যে সবটা ভুলে গিয়েছেন এমনটা নয়। কোথাও গিয়ে যেন এখনও সেই দিনগুলোর কথা মনে করে আক্ষেপ করেন ভাইজান। ‘আপ কি আদালত’-এ এসে ‘হিট অ্যান্ড রান’ কেস নিয়ে মুখ খুলেছিলেন সলমন খান। জানিয়েছিলেন, এখনও তাঁর সেই রাতের কথা ভাবলে কষ্ট হয়। তিনি মেনে নিতে পারেন না। ঠিক কী ঘটেছিল সেই রাতে? সলমন খান বলেছিলেন, ‘আমি আর আরবাজ ছিলাম পিছনে বসে। সামনে আমার বডি গার্ড, ড্রাইভার চালাচ্ছিলেন গাড়ি। গাড়ির গতি ছিল বিশাল। হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথে শুয়ে থাকা মানুষগুলোর ওপর উঠে যায়।’

সেদিন সবটাই সামনে এনেছিলেন সলমন খান। তাঁর কথায় তিনি গাড়ি চালাচ্ছিলেন না, যা তিনি অতীতেও দাবি করেছিলেন একাধিকবার। তবে এখন সলমন খানের স্মৃতিতে সেই রাত দগদগে ঘায়ের মতো। আক্ষেপের সুরে সলমন খানকে বলতে শোনা যায়, কোনওদিনই ভুলতে পারব না। যদিও সলমন খানের মাথা থেকে সেই কালিমা এখন উঠে গিয়েছে। ফিরেছেন স্বাভাবিক ছন্দে। তারপর থেকে আর কোনও বিতর্কে জড়াতে দেখা যায়নি ভাইজানকে। যদিও তাঁকে নিয়ে একাধিক জল্পনা বলিউডের অন্দরমহলে বজায় থাকলেও তিনি একপ্রকার নিজেকে নিয়েই নিজে ব্যস্ত থাকেন। খুব একটা বিতর্কিত বিষয় এখন আর তাঁর নাম যুক্ত থাকতে দেখা যায় না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *