Siliguri: শিলিগুড়িতে নার্সিংহোমের হস্টেলে নার্সের ঝুলন্ত দেহ, খুন নাকি আত্মহত্যা? - Bengali News | The hanging body of the nurse in the nursing home hostel in Siliguri, murder or suicide - 24 Ghanta Bangla News
Home

Siliguri: শিলিগুড়িতে নার্সিংহোমের হস্টেলে নার্সের ঝুলন্ত দেহ, খুন নাকি আত্মহত্যা? – Bengali News | The hanging body of the nurse in the nursing home hostel in Siliguri, murder or suicide

Spread the love

ক্ষোভে ফুঁসছেন এলাকার লোকজন Image Credit source: TV 9 Bangla

শিলিগুড়ি: শিলিগুড়িতে নার্সিংহোমের হস্টেলে নার্সের ঝুলন্ত দেহ ঘিরে শোরগোল। শৌচাগারের শাওয়ারের কল থেকে ঝুলছিল দেহ। পরিবারের দাবি ধর্ষণ ও খুন হয়েছেন ওই নার্স। এদিন সকালে পরিবার এসে দেহ নিয়ে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে যান। 

শিলিগুড়িতে মিলনপল্লীতে ওই হস্টেল সংলগ্ন এলাকার বাসিন্দাদের অনেকের অবশ্য দাবি, রাতে ওই হস্টেলে অনেকে আসতেন। এই ঘটনার পর দেহ নিয়ে যাওয়ার চেষ্টা করে নার্সিংহোম। যদিও বাসিন্দারা তা রুখে দেন। এরপর এলাকায় এ নিয়ে রাতভর বচসা হয়। ভাঙচুরও করা হয় হস্টেলে রাখা একটি বাইকে। বিশাল পুলিশ বাহিনী এসে দেহ উদ্ধার করে নিয়ে আসে। পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। 

নিছক আত্মহত্যা নাকি খুন? সেই প্রশ্নের উত্তর জানতে এই মুহূর্তে পুলিশ অবশ্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মৃতা ওই নার্স কার্শিয়াংয়ের বাসিন্দা। শিলিগুড়িতে একটি নার্সিংহোমে কাজ করতেন। মিলনপল্লী এলাকায় একটি হস্টেলে থাকতেন অন্যান্য সহকর্মীদের সঙ্গে। সেই হস্টেল থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *