স্বামী অভিষেক বাড়ি ছেড়েছেন, সংসার টালমাটাল বিতর্কিত পরিস্থিতিতে সুখবর দিলেন ঐশ্বর্য – Bengali News | Aishwarya Rai Bachchan gives a good news
বিতর্ক জারি। তাঁর সংসার নাকি ভাঙার মুখে। শ্বশুরবাড়ির সঙ্গে মোটেই বনিবনা হচ্ছে না। স্বামী নাকি খুলে ফেলেছেন বিয়ের আংটি। এই বিতর্কিত পরিস্থিতিতে সুখবর শোনালেন অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। এমনিতে তো তাঁকে আলোচনার শেষ নেই। এর মধ্য়েও নিজের পেশাগত জীবনে কোনও প্রভাব যে পড়তে দিচ্ছেন না এই খবর যেন তারই প্রমাণ। বিশ্বের দ্বিতীয় ধনী নায়িকা হলেন ঐশ্বর্য। সেই খবর ঘোষণা হল শুক্রবার। যদিও এই বিষয়ে অভিনেত্রীর তরফে কোনও মন্তব্য শোনা যায়নি। বিয়ে ভাঙার খবর থেকে শুরু করে তাঁর জীবনে যাই ঘটুক অভিনেত্রীর মুখে কুলুপ। নায়িকা এখনও পর্যন্ত কোনও কথাই বলছেন না। তবে এই খবর না শুনে অভিনেত্রীর অনুরাগীরা খুবই খুশি। সবাই শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। এই তালিকায় পয়লা নম্বরে অবশ্য রয়েছেন অন্য নায়িকা। সবাইকে পিছনে ফেলে এক নম্বরে রয়েছেন জুহি চাওলা।
উল্লেখ্য, একাধিক বলিউড প্রতিবেদনে লেখা হয়েছে অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাকি বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিষেক। যার জেরেই নাকি এত কাণ্ড। তবে এখনও পর্যন্ত এই প্রসঙ্গে কেউ কোনও কথা বলেননি। উল্টে সম্প্রতি মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানির বিয়ের একটি ভিডিয়োয় এক ঝলক দেখা গিয়েছে অভিষেক-ঐশ্বর্য এবং তাঁদের মেয়ে আরাধ্যা বচ্চন একসঙ্গে পারিবারিক মুহূর্ত কাটাচ্ছেন। কয়েক সেকেন্ডের সেই মুহূর্ত সব হিসেব নিকেশ যেন উল্টে পাল্টে দিয়েছে। যদিও সব কিছুই এখনও ধোঁয়াশা। আসলে কী যে ঘটছে, তা বোঝা যাচ্ছে না।