জানেন একটি গান গাইতে কত টাকা নিতেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর? – Bengali News | How much lata mangeshkar charge to sing and song know all details
Lata Mangeshkar: লতা মঙ্গেশকর, সুরের জগতে তিনি এক প্রতিষ্ঠান। যাঁর গান যুগের পর যুগ মানুষকে আনন্দ দিয়ে চলেছে। গানের জগতের সুর সম্রাজ্ঞীর জীবনে জড়িয়ে নানা অধ্যায়, নানা গল্প। কেরিয়ারের শুরু থেকে এতটা পথ অতিক্রম করা, সাফল্যের সঙ্গে, তা সকলের কাছে এক নিদর্শন। ১৯৪০-এর দশক থেকে গানের জগতের সঙ্গে তাঁর যোগসূত্র।

কনসার্টে একটা বয়স পর্যন্ত তাঁকে গাইতে শোনা যেত। বস বাড়লেও গলার মিষ্টতা আজীবন যেন একই থেকে গিয়েছে তাঁর। প্রতিটা পরিচালকই চাইতেন, ছবিতে তাঁর একটা গান।
