ভয়ঙ্কর! কুপওয়াড়ায় সেনা জওয়ানকেই অপহরণ করে নিয়ে গেল সন্ত্রাসবাদীরা, চিরুণি তল্লাশি জারি - Bengali News | 2 Army Jawans Kidnapped by Terrorist in Jammu kashmir's Kupwada, 1 Returned, Search going on for other - 24 Ghanta Bangla News
Home

ভয়ঙ্কর! কুপওয়াড়ায় সেনা জওয়ানকেই অপহরণ করে নিয়ে গেল সন্ত্রাসবাদীরা, চিরুণি তল্লাশি জারি – Bengali News | 2 Army Jawans Kidnapped by Terrorist in Jammu kashmir’s Kupwada, 1 Returned, Search going on for other

শ্রীনগর: ভোট মিটতে না মিটতেই ফের উত্তেজনা উপত্যকায়। এবার সেনা জওয়ানদেরই অপহরণ করা হল। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গল এলাকা থেকে সীমান্তরক্ষী সেনার দুই জওয়ানকে অপহরণ করা হয়। পরে এক জওয়ানের হদিস মিললেও, আরেক জওয়ানের খোঁজে চলছে তল্লাশি।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কাছে কোকেরনাগ এলাকার জঙ্গল থেকে টেরিটোরিয়াল আর্মির দুই জওয়ানকে অপহরণ করে সন্ত্রাসবাদীরা। এক জওয়ান কোনওমতে পালিয়ে আসতে সক্ষম হলেও, অপর জওয়ানকে অপহরণ করে পালিয়ে যায় সন্ত্রাসবাদীরা। তাঁকে খুঁজতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালাচ্ছে।

প্রসঙ্গত, এর আগে ২০২০ সালেও এভাবেই সেনাবাহিনীর এক জওয়ানকে অপহরণ করেছিল সন্ত্রাসবাদীরা। দিন কয়েক পর তাঁর বাড়ির সামনে থেকে জামাকাপড় উদ্ধার হয়। এক বছর পর, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ওই সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়।

সেনা সূত্রে জানা গিয়েছে, গত ৫ অক্টোবর জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ার নিয়ন্ত্রণ রেখার কাছে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সেনাবাহিনী দেখতে পেয়ে গুলি চালায়। সংঘর্ষে দুই জঙ্গিকে নিকেশ করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *