এমনটা হবে আশা করেননি, ঘরবন্ধ করে চরম সিদ্ধান্ত নিয়েছিলেন আলিয়া! – Bengali News | Sanjay Leela Bhansali says Alia Bhatt broke down and locked herself in the room when ‘Inshallah’ with Salman Khan got shelved
আলিয়া ভাটের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ছবির তালিকা করলে তার মধ্যে অন্যতম হল সঞ্জয়লীলা ভনসালী পরিচালিত ছবি ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’। নায়িকার অভিনীত এই পিরিয়ড ড্রামা নজর কেড়েছিল সকলের। এই ছবির মুক্তির পর থেকে পরিচালক-নায়িকা জুটির প্রতি দর্শকের আশা, ভরসা বেড়ে গিয়েছে। কিন্তু জানেন কি এক সময় সঞ্জয়ের ছবির কারণেই ভয়ঙ্কর ভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। সেই কথাই বার বার প্রকাশ্যে চলে আসে।
সলমন খান এবং আলিয়াকে নিয়ে ‘ইনশাল্লাহ’ ছবি তৈরির কথা ভেবেছিলেন পরিচালক। কিন্তু কোনও কারণ ছাড়াই সেই ছবির কাজ বন্ধ হয়ে যায়। তার পর যা ঘটেছিল অভিনেত্রীর সঙ্গে! তা শুনলে চমকে যাবেন। এক সাক্ষাত্কারে সঞ্জয় সে কথাই ফাঁস করেছিলেন। ছবি বন্ধ হয়ে যাওয়ায় অবসাদ গ্রাস করেছিল নায়িকাকে। পরিচালক বলেন, “ও ভেঙে পড়েছিল, প্রচণ্ড ভেঙে পড়েছিল, কান্নাকাটি, চেঁচামিচি করে সবশেষে নিজেকে ঘরে বন্ধ করে ফেলে।” তবে তার পরেই নায়িকাকে গাঙ্গুবাই ছবিতে অভিনয়ের অফার দেন পরিচালক। যে ছবি নিয়ে আলোচনা হয়েছিল দর্শক মহল থেকে চলচ্চিত্র মহলের আনাচে কানাচে।
তবে এই ছবি বলা যেতে পারে নায়িকার কাছে টার্নিং পয়েন্ট। এ প্রসঙ্গে নায়িকা পরিচালককে বলেছিলেন, “লস অ্যাঞ্জেলস থেকে, যেখানে আমার ‘ইনশাল্লাহ’র চরিত্রে অভিনয় করার কথা ছিল, আমি নিজেকে খুঁজে পেলাম কামাঠিপুরায়। আমি জানতাম না যে এটা আদৌ করতে পারব কি না।” শোনা যাচ্ছে, আবারও জুটি বাঁধতে চলেছেন সঞ্জয় এবং আলিয়া। ছবির নাম নাকি ‘লভ অ্যান্ড ওয়ার’। যে ছবিতে আলিয়া ছাড়াও দেখা যাবে রণবীর কাপুর এবং ভিকি কৌশলকে। ২০২৬ সালে মার্চ মাসে ত্রিকোণ প্রেমের গল্প ফুটে উঠবে পর্দায়।