'তুমিই আমায় আগলে রেখেছ', পঞ্চমীতে আদৃতের জন্য প্রেমের পোস্ট কৌশাম্বীর - Bengali News | Kaushambi Chakraborty wrote a romantic post on instagram for Adrit Roy - 24 Ghanta Bangla News
Home

‘তুমিই আমায় আগলে রেখেছ’, পঞ্চমীতে আদৃতের জন্য প্রেমের পোস্ট কৌশাম্বীর – Bengali News | Kaushambi Chakraborty wrote a romantic post on instagram for Adrit Roy

Spread the love

বিয়ের পর তাঁদের প্রথম পুজো। এ বছরই তাঁর জীবনের দুটি সবচেয়ে বড় বিষয় ঘটেছে। কথা হচ্ছে অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর। ২০২৪ সালটা তাঁর জন্য খুবই স্মরণীয়। এক দিকে যেমন নিজের জীবনসঙ্গীকে পেয়েছেন। তেমনই আবার নিজের সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়েছেন অভিনেত্রী। মে মাসে অভিনেতা আদৃত রায়কে বিয়ে করেন নায়িকা।

বিয়ের মাত্র কয়েক মাসের মাথায়ই মা-কে হারান তিনি। এক দিকে যেমন বিয়ের পর তাঁর প্রথম পুজোর আনন্দ। তেমনই আবার প্রথম বার মা-কে ছাড়া পুজোর মন খারাপও রয়েছে তাঁর। কিন্তু তাঁর প্রতিটা ভাল-খারাপ মুহূর্তে সঙ্গী হলেন স্বামী আদৃত। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীয়ের তেমন কোনও ছবি দেখেননি দর্শক। পঞ্চমীতে নিজেদের একটি মিষ্টি প্রেমের ছবি পোস্ট করলেন অভিনেত্রী।

ঘর হালকা আলো আধাঁরি। সেখানেই সোফায় গুটিসুটি হয়ে বসে আছেন দুজনে। তাঁদের এই মিষ্টি ছবিটা তুলে দিয়েছেন অভিনেত্রী তন্বী লাহা রায়। প্রেমের ছবি পোস্ট করে কৌশাম্বী লেখেন, “তুমি আমাকে আমার সবচয়ে খারাপ সময়ে ভালোবেসেছে, নিজের শব্দ দিয়ে আমাকে আগলে রেখেছ, অনেক ভালোবাসা’। কৌশাম্বীর এই ছবির কমেন্ট বক্সে নালিশ ঠুকে বসলেন উচ্ছেবাবু। তিনি লেখেন, ‘সবই তো বুঝলাম…. তোমার পাশে সবসময় আছি বউ! কিন্তু আমার মুখটাই তো দেখা যাচ্ছে না!! সব তন্বী লাহা রয়ের ফটোগ্রাফির জন্য।” এই মুহূর্তে কৌশাম্বীকে সিরিয়ালে দেখলেও দেখা যাচ্ছে না আদৃতকে। শোনা যাচ্ছে ছোট পর্দায় খুব শীঘ্রই নাকি ফিরবেন সকলের উচ্ছেবাবু।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *