'আমি জন্মানোর পর কেউ খুশি...' ত্বরিতার ছোটবেলা শুনলে চোখে জল আসবে - Bengali News | Twarita Chatterjee opens up aboout her childhood - 24 Ghanta Bangla News
Home

‘আমি জন্মানোর পর কেউ খুশি…’ ত্বরিতার ছোটবেলা শুনলে চোখে জল আসবে – Bengali News | Twarita Chatterjee opens up aboout her childhood

Spread the love

অভিনেত্রী ত্বরিতা চট্টোপাধ্য়ায়কে দর্শক প্রতি দিন বিভিন্ন সিরিয়ালে দেখতে পান। তাঁর অবশ্য ইন্ডাস্ট্রিতে আরও একটি পরিচয় রয়েছে। তিনি প্রবীণ অভিনেতা তরুণ কুমারের নাতবৌমা। কয়েক বছর আগে অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়কে বিয়ে করেছেন তিনি। সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখা না গেলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর অভিনয় বেশ নজর কাড়ে সবার। কিন্তু তাঁর ছোটবেলাটা মোটেই সুখের ছিল না। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে নিজের ছোটবেলার গল্পই বললেন অভিনেত্রী। খুব ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছেন ত্বরিতা। কিন্তু জানেন কি জন্ম থেকেই তাঁকে অত্যন্ত পরিশ্রমের মধ্যে যেতে হয়েছিল। শুনলে রীতিমতো চমকে উঠবেন।

তিনি এক দিকে যেমন অভিনেত্রী অন্য দিকে আবার তিনি ডায়েটিসিয়ানও। তবে তাঁর জীবনের যাত্রাটা এত সহজ ছিল না। সম্প্রতি জোশ টকে এসেছিলেন তিনি। সেখানেই ছোটবেলার কাহিনি বলতে বলতে চোখ ছলছল করে ওঠে তাঁর। ত্বরিতা বললেন, “আমার দিদি আছে। আমি যখন হই তখন পরিবারের সবাই ভেবেছিলেন এবার হয়তো ছেলে হবে। কিন্তু মায়ের দ্বিতীয় সন্তানও যখন মেয়ে হয় তখন কারও ভাল লাগেনি। আমার বাবা খুব খুশি হয়েছিলেন। তার পর খুব ছোটবেলাতেই বাবাকে হারাই। ফলে আমার পরিশ্রমটা আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। ছোট থেকেই বুঝে ছিলাম আমাকেই মায়ের ঢাল হতে হবে।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *