আনন্দে ভাটা!শোভনকে বিয়ের পর প্রথম জন্মদিন কীভাবে পালন করছেন সোহিনী? - Bengali News | How is Sohini Sarkar celebrating her birthday in RG KAR scenario - 24 Ghanta Bangla News
Home

আনন্দে ভাটা!শোভনকে বিয়ের পর প্রথম জন্মদিন কীভাবে পালন করছেন সোহিনী? – Bengali News | How is Sohini Sarkar celebrating her birthday in RG KAR scenario

Spread the love

প্রতি বছর এই দিনটা অনেক রকম ভাবে পরিকল্পনা করেন। বন্ধুদের আনাগোনা থাকে। মনের মধ্যে একটা অন্য রকমের একটা আনন্দ থাকে। এই বছরের জন্মদিনটা তাঁর আরও কিছুটা অন্য রকম হতে পারত। কিন্তু তেমনটা হল না। কথা হচ্ছে অভিনেত্রী সোহিনী সরকারের। ১ অক্টোবর নায়িকার জন্মদিন। এই বছর আরও স্পেশ্য়াল কারণ, কয়েক মাস আগেই বিয়ে করেছেন তিনি। তবে এই দিনটায় তাঁর মনে যত না আনন্দ রয়েছে। তার থেকেও বেশি মন ভারাক্রান্ত।

কারণ, ৯ অগস্ট থেকে শুরু হয়েছে লড়াই। ন্যায় বিচার পাওয়ার লড়াই। কিন্তু ন্যায় বিচার এখনও অধরা। তাই উত্‍সবের মরশুমেও মন ভাল নেই নায়িকার। প্রতি বছর বন্ধুরা আসে তাঁর বাড়িতে। জমজমাট আড্ডা হয়। খাওয়া দাওয়া হয়। কিন্তু এ বছর সোহিনীর জন্মদিন উদযাপনেও ভাটা পড়েছে। সোহিনীর ঘনিষ্ঠ সূত্র বলছে এমনটাই।

নায়িকার ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছে, এই বছরে নায়িকার জন্মদিনটা সত্যিই অন্য রকম। তাঁর জন্মদিনে তেমন কোনও সেলিব্রেশন হচ্ছে না। সোহিনী এবং শোভন যে বাড়িতে থাকেন। সেখানেই সারাটা দিন রয়েছেন নায়িকা। তাঁর মা এবং শোভনের মা-বাবা সবাই এই বাড়িতে আসবেন। যেমন ঘরোয়া খাওয়া দাওয়া হয় তেমনটাই হবে। না এবারে কোনও বন্ধুও আসছেন না তাঁর বাড়িতে। একদম নিজের মতো বাড়িতে থাকতে চান অভিনেত্রী।

ব্যস এভাবেই সারা দিনটা কাটাচ্ছেন তিনি। উল্লেখ্য,আরজি কাণ্ডের পর সরব হতে দেখা গিয়েছে সোহিনীকে। রাতের পর রাত জেগেছেন। জুনিয়র চিকিত্‍সকদের লড়াইয়ে শামিল হয়েছেন অভিনেত্রী। এই দেশে নিজের সন্তান আনতে চান না এমন বক্তব্যও রেখেছেন নায়িকা। তাই এই পরিস্থিতি এবং উত্তপ্ত পরিবেশে নিজের জন্মদিন পালন করার বিন্দুমাত্র ইচ্ছা নেই সোহিনীর।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *