Mithun Chakraborty on Mamata Banerjee: 'উনি কেন ফোন করবেন?', মমতাকে নিয়ে হঠাৎ কেন বললেন মিঠুন... - Bengali News | 'Why will Mamata Banerjee call me', says Mithun Chakraborty after his name announced for Dadasaheb phalke award - 24 Ghanta Bangla News
Home

Mithun Chakraborty on Mamata Banerjee: ‘উনি কেন ফোন করবেন?’, মমতাকে নিয়ে হঠাৎ কেন বললেন মিঠুন… – Bengali News | ‘Why will Mamata Banerjee call me’, says Mithun Chakraborty after his name announced for Dadasaheb phalke award

Spread the love

মিঠুন চক্রবর্তী (বাঁদিকে), মমতা বন্দ্যোপাধ্যায় (ডানদিকে)

কলকাতা: কলকাতা থেকে মুম্বই। দীর্ঘ জার্নি। দীর্ঘ লড়াই। সুপারস্টার হয়ে ওঠা। তাঁর ৪৮ বছরের অভিনয় যাত্রাকে স্বীকৃতি জানিয়ে এবার মিঠুন চক্রবর্তীকে দেওয়া হচ্ছে দাদাসাহেব ফালকে পুরস্কার। সোমবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যখন এক্স হ্যান্ডলে একথা জানান, তখন কলকাতায় মিঠুন। বাংলা সিনেমার শুটিং করছেন। খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার বন্যা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি শুভেচ্ছা জানিয়ে ফোন করেছিলেন? মাথা নেড়ে ‘না’ বললেন বলিউডের ডিস্কো ড্যান্সার।

এদিন সাংবাদিক বৈঠকে মমতার শুভেচ্ছা পেয়েছেন কি না জানতে চাওয়া হলে মিঠুন বলেন, “না। উনি কেন করবেন?” কেন করবেন না জিজ্ঞাসা করায় তাঁর উত্তর, “আমি তো বিরোধী দল করি।” তখন সাংবাদিকরা তাঁকে বলেন, আপনি তো এই রাজ্যের, একজন বাঙালি। যা শুনে মিঠুন বলেন, “আমার মনে হয় না উনি ওটা অনুভব করেন।” তারপরই মিঠুন বলেন, “আমি ওতে জড়াতে চাই না। ফোন করা না করা ব্যক্তিগত ব্যাপার।” প্রসঙ্গত, একসময় তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ ছিলেন মিঠুন। পরে পদত্যাগ করেন। একুশের বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দেন। চলতি বছরে লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থীদের হয়ে রাজ্যে প্রচার করেছেন তিনি।

এদিন দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচ্ছ্বসিত প্রশংসা করেন মিঠুন। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা করি। তিনি অসাধারণ মানুষ। আমি তাঁর সঙ্গে বেশ কয়েকবার দেখা করেছি।”

এই খবরটিও পড়ুন

দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ায় মিঠুনকে শুভেচ্ছা জানিয়েছেন তৃমমূল মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “শুধু অনুরোধ, দীর্ঘ উপেক্ষার পর আপনার পদ্মশ্রীর জন্য প্রয়াত প্রণব মুখোপাধ্যায়ের চিঠি ও চেষ্টার দিনগুলো এবং সেইসঙ্গে মমতাদির আপনাকে রাজ্যসভায় পাঠিয়ে স্বীকৃতিদান ভুলে যাবেন না।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *