Sanjay Raut: আবার হাজতবাস সঞ্জয় রাউতের, দিতে হবে মোটা জরিমানাও – Bengali News | Shiv Sena UBT Leader Sanjay Raut Sentenced 15 Days Imprisonment & 25 thousand Fine in Defamation Case
মুম্বই: ফের হাজতবাস সঞ্জয় রাউতের। শিবসেনা (ইউবিটি) নেতাকে মানহানি মামলায় ১৫ দিনের কারাবাসের শাস্তি দিল মুম্বই আদালত। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বিজেপি নেতা কিরীদ সোমাইয়ার স্ত্রীর করা মানহানি মামলাতেই এই সাজা পেলেন সঞ্জয় রাউত।
জানা গিয়েছে, বিজেপি নেতার স্ত্রী ডঃ মেধা সোমাইয়ার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন সঞ্জয় রাউত। মুম্বইয়ের মীরা ভায়ান্ডার পুরসভার অধীনে পাবলিক টয়লেট নির্মাণ ঘিরে ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগেই বিজেপি নেতা ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন উদ্ধব শিবিরের নেতা। এরপরই মানহানির মামলা করেন বিজেপি নেতার স্ত্রী।
এ দিন মুম্বই আদালতের তরফে সঞ্জয় রাউতকে ১৫ দিনের হাজতবাস ও ২৫ হাজার টাকার জরিমানার সাজা দেয়।
বিস্তারিত আসছে…