পুজোর আগেই সুখবর! সিরিয়ালে ফিরছেন স্বস্তিকা দত্ত? - Bengali News | Speculations are Bengali Serial actress Swastika Dutta will be seen in serial again - 24 Ghanta Bangla News
Home

পুজোর আগেই সুখবর! সিরিয়ালে ফিরছেন স্বস্তিকা দত্ত? – Bengali News | Speculations are Bengali Serial actress Swastika Dutta will be seen in serial again

Spread the love

ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালে। তারপরে নায়িকা অবশ্য বেশ কিছু সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করেছেন। দুর্গাপুজোরহ মরশুমে বেশ কিছু বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। এবার নতুন খবর শোনাতে চলেছেন নায়িকা। হিন্দি ধারাবাহিকে স্বস্তিকাকে দেখা যাবে বলে খবর। ১০০ এপিসোডের এই ধারাবাহিকে স্বস্তিকার সঙ্গে থাকবেন ঋত্বিকা সেন আর সোহম মজুমদার।

কলকাতাতেই শুটিং হবে বলে খবর। স্বস্তিকা বাংলা ধারাবাহিক থেকে বিরতি নিয়ে বেশ কয়েকটা ওয়েব সিরিজে কাজ করলেন। তাঁর অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় নিয়মিত প্রশ্ন করতেন, কবে তাঁকে ধারাবাহিকে দেখা যাবে। এবার অনুরাগীদের জন্য সুখবর। একেবারে হিন্দি ধারাবাহিকেই দেখা যাবে স্বস্তিকাকে। তবে বিষয়টা নিয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি। অভিনেত্রীও এই ব্যাপারে কিছু খোলসা করলেন না। ক্রমশ সব কিছু সামনে আসবে, সেই আশ্বাস অবশ্য দিলেন।

এই মুহূর্তে তাঁর গলায় উচ্ছ্বাস দুর্গাপুজো নিয়ে। স্বস্তিকার কথায়, ‘বহুদিনের ইচ্ছা ছিল নিজের দুর্গাপুজো করব। বাড়িতে যে দুর্গাপুজো করব, সেটা আগে হয়ে ওঠেনি। তাই এবার আমার ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হয়েই পুজোর আয়োজন করছি। সেই পুজোর প্রতিমা আনার দায়িত্ব নিয়েছি আমি। পুজোর দিনগুলো পরিবার, বন্ধুদের সঙ্গে সেখানেই কাটাব, এটা ভেবেই আনন্দ হচ্ছে’। ‘আলাপ’ ছবিতে আবীর চট্টোপাধ্যায় আর মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন স্বস্তিকা। এবার মৈনাক ভৌমিকের ছবিতে কাজ করছেন। মৈনাকের সঙ্গে কাজ করতে পেরেও উচ্ছ্বসিত অভিনেত্রী। এমনকি পরিচালকের অটোগ্রাফ পর্যন্ত নিয়েছেন তিনি। সেই ছবি পোস্ট করেছিলেন নিজের সমাজমাধ্য়মের পাতায়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *