মস্তিষ্ক সাড়া দিচ্ছে না, আরও সঙ্কটজনক অবস্থা মনোজ মিত্রের - Bengali News | Health Update of Veteran actor Manoj Mitra - 24 Ghanta Bangla News
Home

মস্তিষ্ক সাড়া দিচ্ছে না, আরও সঙ্কটজনক অবস্থা মনোজ মিত্রের – Bengali News | Health Update of Veteran actor Manoj Mitra

Spread the love

খুবই সঙ্কটজনক পরস্থিতি মনোজ মিত্রের। রবিরার সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বর্ষীয়ান অভিনেতাকে। তখনই তাঁর মেয়ে ময়ূরী মিত্র জানিয়েছিলেন অবস্থা খুব একটা ভাল নয়। হাসপাতাল সূত্রে খবর , আরও আশঙ্কাজনক অবস্থা অভিনেতার। ভেন্টিলেশন সাপোর্ট দেওয়ার মতো অবস্থা। কিন্তু তা দেওয়া হবে না। হার্ট পাম্প করছে ২০-৩০ শতাংশ। মস্তিষ্ক সাড়া দিচ্ছে না। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে একাধিক শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। এ দিন তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

অভিনেতার শারীরিক অবস্থা জানার জন্য রবিবার রাতে মনোজের মেয়ে ময়ূরীর সঙ্গে যোগাযোগ করা হয় TV9 বাংলার তরফে। তিনি জানিয়েছিলেন, “হ্যাঁ, বাবার খুবই শরীর খারাপ। আশঙ্কাজনক অবস্থা। ভর্তি করানো হয়েছে হাসপাতালে। আমরা এখনই হাসপাতাল থেকে ফিরলাম। আমার মা-ও অসুস্থ। উনি কথা বলতে পারেন না। মা ডিমেনশিয়ার রোগী। আমার কাকা ২০ দিন আগে গত হয়েছেন। সুতরাং খুবই খারাপ পরিস্থিতির মধ্য়ে দিয়ে যাচ্ছি। চিকিত্‍সকরা জানিয়েছেন বাবার হার্ট একদমই কাজ করছে না। ওষুধ দিয়েছে সাপোর্টে আছে।” এত কিছুর মাঝে তাঁকে নিয়ে ভুয়ো খবর রটায় নিজের ক্ষোভও উগরে দেন অভিনেতার মেয়ে। আপাতত সবাই খুব উদ্বিগ্নে সময় কাটাচ্ছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *