ফের যশোর রোডে দুর্ঘটনা, লরির চাকায় পিষ্ট যুবক
পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ওই দুর্ঘটনা ঘটে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের বিটি কলেজের কাছে সাহারা ব্রিজে। বিধাননগর পুলিশ ও বারাসাত পুলিশ জেলার সীমান্ত এলাকায়, দ্রুতগামী লরির চাকায় পিষ্ট হন এক পথচারী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃতের নাম চন্দন পান্ডে (৩৬)। তিনি মধ্যমগ্রামের বাসিন্দা।