Samit Dravid: অজিদের বিরুদ্ধে একাদশে ঠাঁই হল না, দ্রাবিড় পুত্র সমিত রইলেন বেঞ্চে - Bengali News | Rahul Dravid's son Samit Dravid did not get chance for IND U19s vs AUS U19s 1st Youth ODI - 24 Ghanta Bangla News
Home

Samit Dravid: অজিদের বিরুদ্ধে একাদশে ঠাঁই হল না, দ্রাবিড় পুত্র সমিত রইলেন বেঞ্চে – Bengali News | Rahul Dravid’s son Samit Dravid did not get chance for IND U19s vs AUS U19s 1st Youth ODI

Spread the love

Samit Dravid: অজিদের বিরুদ্ধে একাদশে ঠাঁই হল না, দ্রাবিড় পুত্র সমিত রইলেন বেঞ্চেImage Credit source: X

কলকাতা: ভারতের মাটিতে একদিকে চলছে বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার (Team India) টেস্ট সিরিজ। পাশাপাশি দেশের মাটিতে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে ওডিআই সিরিজ শুরু হয়েছে ভারতের ছোটদের। এই সিরিজে ডাক পেয়েছিলেন ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলে সমিত দ্রাবিড় (Samit Dravid)। কিন্তু ভারতের জুনিয়র টিমে তাঁর অভিষেক হল না। বাড়ল অপেক্ষা।

পুদুচেরিতে ভারত অনূর্ধ্ব-১৯ ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ওডিআই ম্যাচ ছিল। যে ম্যাচ ৭ উইকেটে জিতেছে টিম ইন্ডিয়া। সেখানেই সুযোগ ছিল দ্রাবিড় পুত্র সমিতের। কিন্তু তা হয়নি। অজিদের বিরুদ্ধে একাদশে সুযোগ পাননি তিনি। ফলে স্বাভাবিকভাবেই বেঞ্চে বসেই কাটাতে হয়েছে তাঁকে। আগামিকাল রয়েছে এই ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেখানে উইনিং কম্বিনেশন ভেঙে সমিতকে আদৌ সুযোগ দেওয়া হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছে।

সমিত ওডিআই সিরিজে যদি সুযোগ না পান তা হলে জুনিয়র জাতীয় দলে ডেবিউ কি হবে না? সুযোগ রয়েছে। সেক্ষেত্রে চার দিনের ম্যাচে দেখা যেতে পারে দ্রাবিড় পুত্রকে। যে সময় বোর্ডের পক্ষ থেকে অজিদের বিরুদ্ধে ভারতের অনূর্ধ্ব-১৯ স্কোয়াড ঘোষণা হয়েছিল, তখন চরম বিদ্রুপের শিকার হতে হয়েছিল সমিতকে। অনেকেই বলেছিলেন, রাহুল দ্রাবিড়ের ছেলে বলেই জাতীয় দলে ডাক পেয়েছেন সমিত। সেই সব সমালোচনা ফেলে রেখে এগিয়ে গিয়েছেন সমিত। এ বার দেখার তাঁর জাতীয় দলে খেলার কপাল কবে খোলে।

ভারত অনূর্ধ্ব-১৯ ও অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ প্রথম ইয়ুথ ওডিআই ম্যাচের প্রসঙ্গে বলতে গেলে, টস জিতে প্রথমে অজিদের ব্যাটিংয়ে পাঠান ভারতের ক্যাপ্টেন মহম্মদ আমন। অধিনায়ক আমনের ৪ উইকেট এবং দলের অন্যান্য বোলারদের দাপটে ১৮৪ রানে আটকে যায় অজিরা। এরপর ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে টিম ইন্ডিয়া। নেপথ্যে কেপি কার্তিকেয়র ৮৫ রানের অপরাজিত ইনিংস। এবং ক্যাপ্টেন মহম্মদ আমনের ৫৮ রানের অপরাজিত ইনিংস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *