Rishabh Pant: ধোনিকে চ্যালেঞ্জ, চিপকে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট রেকর্ড ঋষভ পন্থের - Bengali News | Rishabh Pant slams century against Bangladesh, he joins Dhoni in elite list of scoring 6th century as wicket keeper - 24 Ghanta Bangla News
Home

Rishabh Pant: ধোনিকে চ্যালেঞ্জ, চিপকে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট রেকর্ড ঋষভ পন্থের – Bengali News | Rishabh Pant slams century against Bangladesh, he joins Dhoni in elite list of scoring 6th century as wicket keeper

Spread the love

Rishabh Pant: ধোনিকে চ্যালেঞ্জ, চিপকে বাংলাদেশের বিরুদ্ধে বিরাট রেকর্ড ঋষভ পন্থেরImage Credit source: X

কলকাতা: ঋষভ পন্থ ইজ ব্যাক! চিপক টেস্টে তরুণ উইকেটকিপার ব্যাটারের সেঞ্চুরি দেখে এ কথাই বলতে হচ্ছে। সেই সঙ্গে পন্থ স্পর্শ করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) এক রেকর্ড।  বাংলাদেশের বিরুদ্ধে ১২৪ বলে তিন অঙ্কের রানে পৌঁছান ঋষভ। চিপকের গ্য়ালারি মুহূর্তে পন্থ (Rishabh Pant) বন্দনায় মেতে ওঠে।

ধোনির কোন রেকর্ডে ভাগ বসালেন পন্থ? ভারতীয় ক্রিকেটে মাহির যোগ্য উত্তরসূরি ধরা হয় ঋষভকে। তা প্রমাণ করার কোনও কসুর ছাড়ছেন না রুরকির ছেলে। উইকেটকিপার হিসেবে টেস্টে ৬টা সেঞ্চুরি করেছেন ধোনি। ১৪৪ ইনিংস খেলে। আর ঋষভ পন্থ তাঁর থেকে অনেক কম ইনিংস খেলে টেস্টে ষষ্ঠ সেঞ্চুরি করলেন।

৬৩২ দিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন টিম ইন্ডিয়ার তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। চিপক টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে ৩৯ রান করেছিলেন। এ বার দ্বিতীয় ইনিংসে হাঁকালেন চোখ ধাঁধানো সেঞ্চুরি। তিনি ভারতের দ্বিতীয় ইনিংসের ৫৫তম ওভারে শতরান পূর্ণ করেন। তাঁর সেঞ্চুরি হতেই বাউন্ডারি লাইনের সামনে থাকা বিরাট কোহলি হাততালি দিতে থাকেন। জিওসিনেমার শেয়ার করা ভিডিয়োতেও তা দেখা গিয়েছে।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *