কলকাতায় আজ পেট্রল-ডিজেলের দাম কত? বাড়ল বিশ্ববাজারের তেলের দর, ১ লিটারে কত গুনছেন শহরবাসী
আজ ২৯ সেপ্টেম্বর শহর কলকাতায় বাড়ল না পেট্রল ডিজেলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বেশ বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেলেও, ভারতের বিভিন্ন শহরে তেলের দামে…
আজ ২৯ সেপ্টেম্বর শহর কলকাতায় বাড়ল না পেট্রল ডিজেলের দাম। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামে বেশ বড়সড় পরিবর্তন লক্ষ্য করা গেলেও, ভারতের বিভিন্ন শহরে তেলের দামে হেরফের ঘটেনি। ফলে গাড়ি চালক থেকে যাত্রী স্বস্তি পেয়েছেন এদিন। আগের বেশ কয়েকদিনের মতোই মঙ্গলবার শহরে প্রতি লিটার পেট্রলের দাম ১১৩.৫১ টাকা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৯৯.৮২ টাকা। কলকাতায় ডিজেলের দাম গত কয়েক মাস ধরেই প্রায় একই জায়গায় রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারের গতিবিধি এবং ডলারের সঙ্গে টাকার বিনিময়মূল্যের দিকে নজর থাকছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনিশ্চয়তা, ইরান ও আমেরিকার মধ্যে সংঘাত অপরিশোধিত তেলের সরবরাহে বড়সড় ঘাটতি তুলে ধরছে। তবে এর প্রভাব এখনও ভারতে তেলের দামে পড়েনি। আজ গত এক সপ্তাহের দামেই কিনতে হচ্ছে পেট্রল ডিজেল। দেশের অন্যান্য বড় শহরেও জ্বালানির দাম গতকালের মতোই রয়েছে। দিল্লিতে পেট্রল ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা প্রতি লিটার। মুম্বইয়ে পেট্রল ১১১.২১ টাকা এবং ডিজেল ৯৭.৮৩ টাকা। চেন্নাইয়ে পেট্রল ১০৭.৭৭ টাকা এবং ডিজেল ৯৯.৫৫ টাকা প্রতি লিটার। উল্লেখ্য, দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতায় জ্বালানির দাম বেশি।
জ্বালানির দাম বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে। যেমন ডলারের বিনিময় মূল্য, জ্বালানি বাজারে আন্তর্জাতিক ক্ষেত্রে অপরিশোধিত তেলের দামে ওঠানামা, কর ও যাতায়াত খরচের ওপর ভিত্তি করে জ্বালানির দাম স্থির হয়। সেই সব দিকে নজর রেখেই জ্বালানি সংস্থাগুলি প্রতিদিন সকাল ৬টায় তেলের দাম আপডেট করে।