Rishabh Pant: এক ফিল্ডার এখানে দিতে হবে… বাংলাদেশ ক্যাপ্টেনকে ফিল্ডিং সাজাতে সাহায্য পন্থের – Bengali News | Rishabh Pant helps Bangladesh captain with field placements while batting during IND vs BAN 1st Test, watch video
Rishabh Pant: এক ফিল্ডার এখানে দিতে হবে… বাংলাদেশ ক্যাপ্টেনকে ফিল্ডিং সাজাতে সাহায্য পন্থেরImage Credit source: X
কলকাতা: ঋষভ পন্থ তখন ক্রিজে, হাতে তাঁর ব্যাট। আর সেই সময় বাংলাদেশের ফিল্ডিংও সাজাচ্ছেন তিনি। এমন দৃশ্য দেখা গেল চিপকে। পন্থ বলেই এমনটা সম্ভব। ক্রিকেট প্রেমীরা ঋষভের (Rishabh Pant) কাণ্ড দেখে হেসে কুটোপাটি খেয়েছেন। ঠিক কখন ঘটল এমন ঘটনা? আসলে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) প্রথম টেস্টের তৃতীয় দিন এই কাণ্ড ঘটিয়েছেন পন্থ। সেই সময় তাঁর বলা প্রতিটি কথা স্টাম্প মাইকে ধরা পড়েছে।
স্টাম্প মাইক একটা গুরুত্বপূর্ণ জিনিস। ২২ গজে যে কোনও ক্রিকেট ম্যাচ চলাকালীন দুই দলের একাধিক ক্রিকেটারদের কথাবার্তা তাতে ধরা পড়ে। একটু বেশি তাতে শোনা যায় উইকেটকিপার এবং ব্যাটিং এন্ডে থাকা ক্রিকেটারের কথাবার্তা। সেখানেই এ বার পন্থের অবাক করা কথাবার্তা ধরা পড়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পন্থের বাংলাদেশের ফিল্ডিং সাজানোর ভিডিয়ো। সেখানে দেখা যায়, পন্থ ব্যাট হাতে নিয়ে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে ফিল্ডিং সাজিয়ে দিচ্ছিলেন। স্টাম্প মাইকে পন্থের কথা শোনা যায় পরিষ্কার। তিনি বলেন, ‘আরে এখানে একজনকে দাও, আর এক ফিল্ডার এখানে দাও। মিড উইকেটে একজনকে রাখো।’ পন্থের কথা শুনে শান্ত সেই জায়গায় ফিল্ডার সেট করেও দেন।
Always in the captain’s ear, even when it’s the opposition’s! 😂👂
Never change, Rishabh Pant! 🫶🏻#INDvBAN #IDFCFirstBankTestSeries #JioCinemaSports pic.twitter.com/PgEr1DyhmE
— JioCinema (@JioCinema) September 21, 2024