'অনেক লাথি, ধাক্কা...' কোন ভুলে এই অবস্থা হয় কৌশানীর? - Bengali News | Koushani Mukherjee Shares her part of struggle - 24 Ghanta Bangla News
Home

‘অনেক লাথি, ধাক্কা…’ কোন ভুলে এই অবস্থা হয় কৌশানীর? – Bengali News | Koushani Mukherjee Shares her part of struggle

অক্টোবরে মুক্তি পাবে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘বহুরূপী’। এই ছবিতে দর্শক দেখবেন আবীর চট্টোপাধ্য়ায়,ঋতাভরী চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। গোটা টিম ব্যস্ত ছবির প্রচার নিয়ে। সম্প্রতি ধুমধাম করে ছবির গান লঞ্চ করেছেন তাঁরা। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হলেন নায়িকা। ছবির নাম ‘বহুরূপী’।

তখন প্রশ্ন তো থাকবেই বহুরূপী, মুখোশধারীদের নিয়ে। এ প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়। কৌশানী যা উত্তর দিয়েছেন তা শুনে রীতিমতো চমকে যাবেন। ইন্ডাস্ট্রিতে নয় নয় করে অনেকগুলো বছর কাটিয়ে ফেলেছেন তিনি। এত বছরে ইন্ডাস্ট্রির ভাল-মন্দ দুই দিকই দেখেছেন তিনি। তাই প্রশ্ন উঠতেই সেই প্রসঙ্গ উঠে এল। হাসতে হাসতে জবাব দিলেন কৌশানী।

নায়িকা বললেন, “সত্যিই যদি মুখোশধারীদের চিনতে পারতাম কী ভালই না হত। অনেকবার ধাক্কা খেয়েছি, লাথি খেয়েছি তাতেও আমার শিক্ষা হয়নি। এখনও শিখছি। খুব তাড়াতাড়ি মানুষকে বিশ্বাস করে ফেলি। ভাবি উল্টো দিকের মানুষটাও বুঝি আমারই মতো। তাই নিজেকে উজাড় করে দিই। এটাই আমার ভুল। আসলে সবাই তো এক হয় না। প্রত্যেকেরই অনেকগুলো মুখোশ থাকে। কার সামনে কোনটা দেখাবে সেটাই আসল ব্যাপার।”

গত কয়েক মাসে অনেকগুলো কাজ করেছেন অভিনেত্রী। প্রতিটি কাজই প্রশংসিত হয়েছে তাঁর । এমনকি ‘বহুরূপী’ ছবিতে নায়িকার লুক তো রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিল। অন্তত গানে তাঁকে দেখে দর্শক যথেষ্ট ভালবাসা দিয়েছেন। এবার ছবিতে নায়িকাকে কেমন দেখতে লাগবে সেটাই দেখার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *