IND vs BAN: এ কী করলেন লিটন-সাকিব! ফলো অন এড়ানোর ভয় নিয়েই চা বিরতিতে বাংলাদেশ – Bengali News | Shakib and Litton out cheaply, Bangladesh is now 112 for 8 at Tea Break of 1st Test Day 2 against India
এ কী করলেন লিটন-সাকিব! ফলো অন এড়ানোর ভয় নিয়েই চা বিরতিতে বাংলাদেশImage Credit source: PTI
কলকাতা: চিপকে চা বিরতির আগে ফের দেখা গেল বুমরা ম্যাজিক। বাংলাদেশ (Bangladesh) প্রথম টেস্টের দ্বিতীয় সেশন শুরু করেছিল ৩ উইকেটে ২৬ রান নিয়ে। সেখান থেকে চা বিরতিতে যখন গেল দুই দল, তখন টাইগার্সদের ঝুলিতে ১১২ রান। পড়েছে শান্তর দলের ৮ উইকেট। অবশ্য ৭ উইকেটে চা বিরতিতে যেতে পারত বাংলাদেশ। কিন্তু ভারতের (India) জসপ্রীত বুমরা তা হতে দিলেন না। বুমরাকে চা বিরতির আগে ১ ওভার আনা হয়েছিল। তাতেই তিনি তুলে নিলেন হাসান মাহমুদের উইকেট। ফলো অন এড়ানোর ভয় নিয়েই তৃতীয় সেশন এ বার শুরু করবে বাংলাদেশ।
ফলো অন করানোর সুযোগ থাকলেও মনে হয় না ভারত তা করাবে। বোলারদের বিশ্রাম দেওয়ার বিষয় থাকে। এখন এমনিতেও ফলো অন অনেক দল করাতে চায় না। ৩৫০-র বেশি স্কোর টার্গেট দিয়ে বোলারদের হাতে দায়িত্ব ছেড়ে দিতে চাইবে ভারত। বলা যায়, সুযোগ থাকলেও ফলো অন করাবে না টিম ইন্ডিয়া।
বিস্তারিত আসছে…