TMC BJP Chaos | পূর্ব মেদিনীপুরের তমলুকে অবৈধভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
পূর্ব মেদিনীপুরের তমলুক থানার খারুই-১ অঞ্চলে অন্নপূর্ণা যোজনার ফর্ম বিলি ঘিরে উত্তেজনা। অভিযোগ-পাল্টা অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে উত্তেজনা সামাল দেয়।