লন্ডনের রাস্তায় আতঙ্কিত ,ভীত একা রবিনা! ছুটে গেলেন নিরাপত্তারক্ষীর কাছে – Bengali News | Bollywood actress Raveena Tondon got traumatized in london street
‘আমি ভীত, আতঙ্কিত। তাই এই কাজটা করে ফেলেছি।’ ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন অভিনেত্রী রবিনা টন্ডন। লন্ডনের রাস্তায় ভয় পেয়ে বাধ্য হলেন এই কাণ্ড করতে। সম্প্রতি বিদেশের পার্কে ঘুরছিলেন অভিনেত্রী। সেখানেই রীতিমতো ভয় পেয়ে যান এই বলিউড অভিনেত্রী। আসলে বর্তমানে যা সব ঘটনা ঘটছে সেই সব মনে করেই বিদেশের রাস্তায় ভয় পেয়ে যান তিনি। আসলে লন্ডনে তিনি গিয়েছিলেন ঘুরতে। নায়িকাকে চিনতে পেরে একদল ছেলে এগিয়ে আসে তাঁর দিকে। তাঁদের কাছে আসতে দেখেই ভয়ে নিরাপত্তারক্ষীর দিকে ছুট দেন রবিনা। সেই ঘটনার পর খুবই অপরাধবোধে ভুগছেন নায়িকা। তাই একটি লম্বা পোস্ট দিলেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে। সকলের সামনে ক্ষমা চেয়েছেন নায়িকা। নিজের পোস্টে কী লেখেন রবিনা?

এই খবরটিও পড়ুন
অভিনেত্রী লেখেন, “আমি ক্ষমাপ্রার্থী। ভয়ে পেয়ে গিয়েছিলাম। আসলে আমার সঙ্গে কেউ ছিল না। আর কিছু দিন আগে মুম্বইয়ের বান্দ্রা অঞ্চলে যা ঘটনা ঘটেছিল তা সত্যিই আমার মনে ভয়ে তৈরি করেছে। সে কথা মাথায়. আসতেই যখন দেখি কয়েকটি ছেলে এগিয়ে আসছে তখন ভয় পেয়ে যাই। তাই আমায় যখনই আমার নাম ধরে প্রশ্ন করে তাঁরা, ভয় পেয়ে পুরোটাই না মেনে চলে আসি। আসলে এতটাই আতঙ্কিত ছিলাম যে আর কোনও উপায় খুঁজে পাচ্ছিলাম না। তবে পরে আমার খুবই খারাপ লেগেছে ঘটনার কথা মনে করেই।” রবিনা জানিয়েছেন আগামী দিনে যদি তাঁদের সঙ্গে দেখা হয় তাহলে তিনি অবশ্যই ছবি তুলবেন। তাঁরা যদি এই পোস্ট পড়ে থাকেন তাহলে যেন রবিনাকে ক্ষমা করেন সেই আর্জিও করেন অভিনেত্রী।