‘ডিম্পল এবং সানির সম্পর্ক হওয়ারই ছিল’, এ কোন সত্যি ফাঁস করলেন সহঅভিনেত্রী? – Bengali News | ‘Sunny Deol and Dimple Kapadia Were Destined To be Together’: Sujata Mehta REVEALS Their Love Story
সেই আশির দশক থেকে নাকি তাঁরা সম্পর্কে রয়েছেন। এত বছরেও তাঁদের প্রেমে কোনও ভাটা পড়েনি। তবে প্রকাশ্যেও কখনও নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি মায়ানগরীর এই দুই তারকা। কথা হচ্ছে সানি দেওল এবং ডিম্পল কপাডিয়ার। ১৯৭৩ সালে ডিম্পল বিয়ে করেছিলেন রাজেশ খন্নাকে। তার পর অবশ্য কয়েক বছর পরেই আলাদা থাকা শুরু করেন তাঁরা। দুই মেয়ে একা হাতেই বড় করছিলেন তিনি। এমনকি কিছু দিন আগে যখন সানি অভিনীত ‘গদর’ ছবিটি মুক্তি পায় তার পর বিদেশের একটি জায়গায় ফ্রেমবন্দি হন সানি এবং ডিম্পল একসঙ্গে। এবার তাঁদের সমীকরণ নিয়ে মুখ খুললেন সানি এবং ডিম্পলের এক সহ-অভিনেত্রী সুজাতা মেহতা। ১৯৯৩ সালে তাঁদের সঙ্গে ‘গুনাহ’ ছবিতে অভিনয় করেছিলেন সুজাতা। সম্প্রতি এক সাক্ষাত্কারে ৩১ বছর পুরনো সেই স্মৃতিতেই ডুব দিলেন অভিনেত্রীর। জানালেন সানি এবং ডিম্পলের সমীকরণের কথা। তিনি জানান তাঁদের একসঙ্গে থাকারই ছিল।
সুজাতা এক সাক্ষাত্কারে বলেন, “আমি ওনাদের সঙ্গে গুনাহ ছবিতে অভিনয় করেছিলাম। অসাধারণ সমীকরণ দেখেছিলাম তাঁদের। দুজনেই আমার খুব কাছের ছিলেন। কোনও কিছুই লুকিয়ে রাখার ছিল না। তাঁরা সবাই পেশাদার শিল্পী ছিলেন। নিজেদের মতো আসতেন কাজ করতেন বাড়ি ফিরে যেতেন। তবে ক্যামেরার সামনে হোক বা পিছনে সানি এবং ডিম্পলের সমীকরণ ছিল দেখার মতো।” তবে নিজেদের সম্পর্কের কথা কখনও প্রকাশ্যে স্বীকার করেননি তাঁরা। শুধু তাই নয় রাজেশ খন্নার একটি ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু তাঁকে সরিয়ে দিয়ে সেই চরিত্রটি দিয়ে দেওয়া হয় ডিম্পলকে। কারণ, তাঁদের দুই মেয়ে চেয়েছিলেন যদি তাঁদের মা-বাবা অর্থাত্ রাজেশ এবং ডিম্পল একসঙ্গে কাজ করেন তাহলে তাঁদের সম্পর্কের দুরত্ব ঘুচবে। শোনা যায়, ১১ বছর নাকি সানির সঙ্গে সম্পর্কে ছিলেন প্রবীণ অভিনেত্রী। এখন তাঁদের সম্পর্ক ঠিক কোন পর্যায়ে রয়েছে সেই উত্তর এখনও অধরা।