CM Mamata Banerjee: আমি পদত্যাগ করতে রাজি আছি: মমতা - Bengali News | I am willing to resign for the sake of people. I do not want the post of Chief Minister, says CM Mamata Banerjee amid RG Kar Protest - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: আমি পদত্যাগ করতে রাজি আছি: মমতা – Bengali News | I am willing to resign for the sake of people. I do not want the post of Chief Minister, says CM Mamata Banerjee amid RG Kar Protest

Spread the love

কলকাতা: “এরা এসেছিল বিচার পেতে নয়। ওরা চেয়ার চায়। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি। মুখ্যমন্ত্রীর পদ চাই না। আমি চাই তিলোত্তমা বিচার পাক। সাধারণ মানুষ বিচার পাক।” এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের একদম শেষে এ কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার উগরে দিলেন ক্ষোভ। প্রসঙ্গত, এদিন শেষ পর্যন্ত জুনিয়র ডাক্তাররা বৈঠক করতে নবান্ন গেলেও লাইভ স্ট্রিমিংয়ের অনুমতি দেওয়া হয়নি সরকারের তরফে। কিন্তু, লাইভ ছাড়া আলোচনা সম্ভব নয়। সাফ জানিয়ে দেন আন্দোলনকারী চিকিৎসকেরা। এরইমধ্যে একবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যসচিব, ডিজি। শেষে মাঠে নামতে দেখা যায় মমতাকে। 

(বিস্তারিত আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *