Jahar Sarkar: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতি ছাড়লেন শাসকদলের বর্ষীয়ান সাংসদ – Bengali News | Jahar sarkar resigned from the post of MP
ইস্তফা দিলেন জহর সরকারImage Credit source: TV9 Bangla
কলকাতা: তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদ? রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন জহর সরকার। বিশিষ্ট এই আমলা তিন বছর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ হয়েছিলেন। তিনি চিঠি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই চিঠির প্রথম স্তবকেই তিনি জানিয়েছেন, “পশ্চিমবঙ্গে সাংসদ নির্বাচিত করে আপনি আমাকে প্রভূত সম্মানীত করেছেন। বিভিন্ন সমস্যা সরকারের দৃষ্টিগোচর করবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি অনেক চিন্তা করে দেখেছি, সাংসদ পদ থেকে পদত্যাগ করব। রাজনীতি থেকে সম্পূর্ণভাবে নিজেকে বিচ্ছিন্ন করব।”
উল্লেখ্য, জহর সরকার এর আগেও তৃণমূল কংগ্রেসের বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যা নিয়ে সৌগত রায়-সহ অন্যান্য সাংসদদের সমালোচনার মুখে পড়েছিলেন। আরজি কর কাণ্ডে প্রথমে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় সোচ্চার হয়েছিলেন। তিনি ধরনাতেও বসেছিলেন। এমনকি গ্রেফতারির আশঙ্কা করে কলকাতা হাইকোর্টে তাঁকে আগাম জামিনের আবেদন করতেও দেখা গিয়েছিল। এবার প্রশ্ন উঠছে, আরজি কর কাণ্ডের প্রতিবাদেই দলের একজন সিনিয়র সাংসদ সদস্যপদ ছাড়ছেন?
এই খবরটিও পড়ুন
বিস্তারিত আসছে…