IND A vs IND B: দলীপের প্রথম ম্যাচে ৬ পয়েন্টের জন্য শুভমনদের চাই ২৭৫ – Bengali News | Duleep Trophy 2024: Shubman Gill Led India A Need 275 runs for Outright Win
দলীপ ট্রফির প্রথম রাউন্ডের ম্যাচ চলছে। অনন্তপুরে ভারত সি বনাম ডি ম্যাচের ফয়সালা তিনদিনেই হয়ে গিয়েছে। বেঙ্গালুরুতে ভারত এ বনাম বি ম্যাচ রুদ্ধশ্বাস পরিস্থিতিতে। আজই ম্যাচের শেষ দিন। শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত এ দলের সরাসরি জিততে চাই ২৭৫ রান। তাদের কাছে সর্বাধিক ৭৮ ওভার রয়েছে। ফলে এই ম্যাচের ফয়সালা হতেই পারে। ৬ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পারেন শুভমনরা। তবে একই সুযোগ রয়েছে ভারত বি-দলের কাছেও। মুকেশ কুমার এই ইনিংসেও জ্বলে উঠলে এবং অন্যান্য বোলাররা ভরসা দিলে ৬ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে ভারত বি-দলও।
বিস্তারিত আসছে…