Paralympics 2024: ধরমবীর-প্রণবের হাত ধরে প্যারালিম্পিকে একই ইভেন্টে সোনা-রুপো ভারতের – Bengali News | Dharambir wins Gold medal in Men’s Club Throw F51 with the best throw of 34.92m and Pranav Soorma wins Silver with the best throw of 34.59m
প্যারালিম্পিকে ধরমবীর-প্রণবের হাত ধরে একই ইভেন্টে সোনা-রুপো ভারতেরImage Credit source: X
কলকাতা: প্যারিস প্যারালিম্পিকে (Paris Paralympics) বার বার ভারতীয় প্যারা অ্যাথলিটরা দেশের পতাকা উচুতে ওড়াচ্ছেন। সপ্তম দিন এফ৫১ ক্লাব থ্রো ইভেন্টে জোড়া পদক এসেছে ভারতে। ধরমবীরের (Dharambir) হাত ধরে সোনা এসেছে। একই ইভেন্টে রুপো প্রণব সুরমার (Pranav Soorma)। ধরমবীর ৩৪.৯২ মিটার থ্রো করে সোনার হাসি হেসেছেন। এই থ্রোয়ের সুবাদে এশিয়ান রেকর্ডও গড়েছেন ধরমবীর। আর একই ইভেন্টে ৩৪.৫৯ মিটার থ্রো করে রুপো পেয়েছেন প্রণব।
প্যারালিম্পিকে ধরমবীরের প্রথম চারটি থ্রো ফাউল হয়। পঞ্চম থ্রো-তে লেখা ছিল সোনা। আর প্রণবের দ্বিতীয় থ্রো-য়ে আসে রুপো। এই ইভেন্টে অপর এক ভারতীয় প্যারা অ্যাথলিট নেমেছিলেন। অমিত কুমার সারোহা ২৩.৯৬ মিটার থ্রো করে ১০ নম্বরে শেষ করেন।