শহরজুড়ে বেআইনি পার্কিং, দুর্নীতি রুখতে সক্রিয় লালবাজার - 24 Ghanta Bangla News
Home

শহরজুড়ে বেআইনি পার্কিং, দুর্নীতি রুখতে সক্রিয় লালবাজার

Spread the love

শুধু গড়িয়াহাট নয়, শিয়ালদহ, ধর্মতলা, ভবানীপুর, হাতিবাগান, খিদিরপুর, রাজাবাজার, নিউ আলিপুর–সহ শহরের একাধিক এলাকায় অবৈধ পার্কিং, রাস্তা দখল এবং অতিরিক্ত টাকা আদায় নিয়ে লাগাতার অভিযোগ আসছিল কলকাতা পুলিশের কাছে। সূত্রের খবর, নিউ আলিপুরে অবৈধ লরি পার্কিং ঘিরে মাসে কয়েক লক্ষ টাকার তোলাবাজি হতো। সেখানে তৃণমূলের দাদা–ভাইয়ের মদতে ‘জোন’ ভাগ করে টাকা তোলা হতো বলে পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে। পার্কিং নিয়ে স্বচ্ছতা আনতে টাকা আদায়ের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাগুলির হাতে বছরখানেক আগে তুলে দেওয়া হয়েছিল প্রায় সাড়ে পাঁচশো বিশেষ ধরনের মেশিন। কিন্তু, ওই যন্ত্রের মাত্র ২০ শতাংশ ব্যবহার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সূত্রের খবর, পার্কিং নিয়ে সাধারণ মানুষের হয়রানি দূর করতে পুরসভা ‘ইজি ট্র্যাকিং’–এর জন্য একটি অ্যাপ চালু করেছিল। কিন্তু দু’দিনের বেশি সেই অ্যাপ কাজ করেনি। লালবাজার সূত্রে বলা হয়েছে, পার্কিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ এলেও এ বার ‘ব্ল্যাকলিস্ট ’করার মতোও পদক্ষেপ নেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *