‘আর কোনওদিন নয়…’, অমিতাভের সিদ্ধান্ত শুনে যখন কান্নায় ভেঙে পড়েন রেখা – Bengali News | When amitabh bachchan decided not to work with rekha anymore
রেখার সঙ্গে অমিতাভ বচ্চনের সম্পর্কের কথা কম বেশি সকলেই জানতেন। বলিউডের অন্দপমহলে সেই জল্পনা একাধিকবার ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। বি-টাউন পরকীয়া বলতেই প্রথমেই উঠে আসে এই সেলেব জুটির নাম। জয়ার সঙ্গে চুটিয়ে সংসার, কিন্তু মন পরে রেখার কাছেই। একটা সময়ের পর সেই সম্পর্কের কথা আর চাপা থাকে না। একের পর এক গসিপ আকারে তা ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র। ঝড়ের গতীতে ভাইরাল হয়ে ওঠে রেখা ও অমিতাভের প্রেমকাহিনি।
একবার অমিতাভ বচ্চন নিজেই ভালবেসে রেখাকে দুটি আংটি উপহার দিয়েছিলেন। ভালবাসার প্রতীক সেই আংটি কোনও দিন আঙুল থেকে খোলেননি রেখা। কিন্তু কী এমন হয় এই জুটির মধ্যে, যে রাতারাতি সেই আংটি আঙুল থেকে খুলে ফেললেন রেখা! তখন তিনি খুবসুরাত ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। নিজের কাজের চাপের মাঝে বুঝতে পারেননি কীভাবে যেন তৈরি হচ্ছে দূরত্ব। একটা সময়ের পর অমিতাভ বচ্চন নিজেই প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন যে তিনি রেখার সঙ্গে আর কাজ করবেন না। আর সেই কথা কানে পৌঁছতেই মন ভেঙে যায় রেখার। মুহূর্তে তিনি ভেঙে পড়েন, আঙুল থেকে অমিতাভের দেওয়া আংটি মুহূর্তে খুলে ফেলেন। কিন্তু কোথাও গিয়ে যেন মন থেকে তাঁর স্মৃতি মুছতে পারছিলেন না।
যদিও সেসব স্মৃতি ভুলে আজও রেখা অমিতাভকে নিয়ে গর্বের সঙ্গে কথা বলেন। নিজের প্রেম-ভালবাসার কথা প্রকাশ্যে স্বীকার করে নেন। কেউ কারও জন্য কতটা মরিয়া হয়ে উঠতে পারে, তা নিজের জীবন দিয়ে প্রমাণ দেন তিনি। আজও। ফলে এই জুটি বাস্তবে একসঙ্গে না থাকলেও, বলিউডের ইতিহাসে এক অধ্যায় হয়ে থাকবে।