'মেয়ে বলে ডেকে শরীর নিয়ে নোংরামি', পরিচালকের মুখোশ খুললেন নায়িকা! - Bengali News | Actress Sowmya Accuses Tamil Director of using her in a wrong way - 24 Ghanta Bangla News
Home

‘মেয়ে বলে ডেকে শরীর নিয়ে নোংরামি’, পরিচালকের মুখোশ খুললেন নায়িকা! – Bengali News | Actress Sowmya Accuses Tamil Director of using her in a wrong way

Spread the love

পরিচালকের মুখোশ খুললেন নায়িকা!

গোটা দক্ষিণ ভারতে এই মুহূর্তে হেমা কমিটি নিয়ে আলোচনা তুঙ্গে। একের পর এক পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনছেন বহু অভিনেতা-অভিনেত্রী। সেই তালিকায় আরও এক সংযোজন। পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রী সৌম্যার। মেয়ে-মেয়ে বলে ডেকে তাঁরই শরীর নিয়ে লাগাতার নোংরামি– বিস্ফোরক তিনি।

এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কোনও এক দিনের ঘটনা। ওর স্ত্রী বাড়িতে নেই। আমায় বলল, আমি নাকি ওর মেয়ে। চুমু খেল আমাকে। আমি স্থির হয়ে বসে ছিলাম। বন্ধুদের বলতে চাইছিলাম। পারিনি কিছু বলতে। লজ্জা লাগছিল খুব, মনে হচ্ছিল আমি খারাপ, আমি ভুল করেছি। মনে হচ্ছিল উনি তো এত ভাল, নিশ্চয়ই আমার কোনও ভুল ছিল।” তিনি যোগ করেন, “এর পরেও আমি রোজ যেতাম তাঁর কাছে, উনি তো আমার শিক্ষকও ছিলেন। নাচ শেখাতেন আমায়। আর সেই অছিলায় আমার শরীর নিয়ে নোংরামি তাঁর অভ্যেসে পরিণত হয়। একটা পর্যায়ে আমায় জোর করতে থাকে। হ্যাঁ, সে আমায় ধর্ষণ করে। এক বছর ধরে এই কাজ চলতে থাকে। আমি তখন সদ্য কলেজে।” নায়িকার আরও দাবি, ডাকতেন মেয়ে বলে, তৈরি করেছিলেন যৌনদাসী–সেই কথা মনে করেই শিউরে উঠছেন তিনি।

না, পরিচালকের নাম তিনি নেননি। তবে এও জানিয়েছেন, ৩০ বছর লেগেছিল এই যন্ত্রণা ভুলতে। আজ তিনি মধ্যবয়সী। তবে সে দিনের সেই ঘটনা আজও তাঁর কাছে যেন দুঃস্বপ্নের সমান।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *