Rinku Singh: বৃষ্টির নজর লাগল রিঙ্কু সিংয়ের ম্যাভেরিক্সে! ইউপি টি-২০ লিগে প্রথম হার – Bengali News | Rinku Singh led Meerut Mavericks lost against Lucknow Falcons by DLS method in UP T20 league
Rinku Singh: বৃষ্টির নজর লাগল রিঙ্কু সিংয়ের ম্যাভেরিক্সে! ইউপি টি-২০ লিগে প্রথম হার
কলকাতা: উত্তরপ্রদেশ টি-২০ লিগে (UP T20 league) মিরাট ম্যাভেরিক্স (Meerut Mavericks) অপরাজিত রইল না। টানা ৪ ম্যাচ জিতে রিঙ্কু সিংয়ের টিম রবিবার নেমেছিল লখনউের মুখে। হয়তো এই ম্যাচও বের করে নিতেন রিঙ্কু-স্বস্তিকরা। কিন্তু মিরাটের উপর পড়েছিল বৃষ্টির নজর। ডিএলএস মেথডে শেষ অবধি ৮ উইকেটে জয় লখনউ ফ্যালকনসের। এই হারের পরও রিঙ্কুর দল পয়েন্ট টেবলের শীর্ষেই রয়েছে।
টস জিতে মিরাট ম্যাভেরিক্সের ক্যাপ্টেন রিঙ্কু প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। পাওয়ার প্লে-র পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে এরপর ওভার কমে দাঁড়ায় ১১। প্রথমে ব্যাটিং করে ১১ ওভারে ১ উইকেটে ১৪২ রান তোলে মিরাট। ওপেনার অক্ষয় দুবে ১৭ বলে ২০ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। ক্যাপ্টেন রিঙ্কু ১২ বলে ৩৯ রানের দুরন্ত ইনিংস উপহার দেন। এ ছাড়া ৩৬ বলে ৭৫ রানে নট আউট থাকেন স্বস্তিক চিকারা। ও ৬ রানে নট আউট থেকে মাঠ ছাড়েন উবেশ আহমেদ।