Subhashree: 'অনেক বেশি প্রয়োজন...', আরজিকর কাণ্ডে এবার মোদীর দরজায় শুভশ্রী? - Bengali News | Subhashree ganguly post on woman protection what he says to pm modi - 24 Ghanta Bangla News
Home

Subhashree: ‘অনেক বেশি প্রয়োজন…’, আরজিকর কাণ্ডে এবার মোদীর দরজায় শুভশ্রী? – Bengali News | Subhashree ganguly post on woman protection what he says to pm modi

Spread the love

আরজি কর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। গোটা বিশ্ব। দিকে দিকে প্রতিবাদে ফেটে পড়ছেন সকলে। একটাই দাবি বিচার চাই। ঝড়ের গতিতে ভাইরাল প্রতিটা পোস্ট থেকে শুরু করে খবর। তিলোত্তমার বিচারে দফায় দফায় পথে নামছেন সকলে। তালিকা থেকে বাদ থাকছেন না কেউ। তারকামহলও থাকেনি চুপ। প্রথম থেকেই সাধারণের সঙ্গে পা মিলিয়েছেন সকলে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও তার ব্যতিক্রম নন। প্রকাশ্যে এসে জানিয়েছেন প্রতিবাদ। এবার সোশ্যাল মিডিয়ায় করলেন এক ইঙ্গিতবহ পোস্ট। রাজ্যের এই পরিস্থিতিতে কি নজর আছে কেন্দ্রের? গোটা দেশে কোথায় কী হচ্ছে তার কি চোখে পড়ছে না! মহিলারা নিরাপত্তা চাইছে, পরিষ্কারের থেকে যা অনেক বেশি জরুরী।

প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদী প্রথম থেকেই স্বচ্ছ ভারত অভিযানের ডাক দিয়েছেন। তা নিয়ে বহু ক্যাম্পেনিং হয়েছে। এবার সেই ক্যাম্পেনিং-কে খোঁচা দিয়েই শুভশ্রী গঙ্গোপাধ্যায় সোশ্যাল মিডিয়া স্টোরিতে শেয়ার করলেন এক ইঙ্গিতবহ পোস্ট। যেখানে স্পষ্ট লেখা, ‘স্বচ্ছ ভারতের থেকে বেশি আমাদের নিরাপদ ভারত প্রয়োজন মোদীজি’। নাহ্ এ আর্জি কেবল শুভশ্রীর নয়, বরং গোটা বিশ্বের এখন একটাই ডাক।

এই খবরটিও পড়ুন

রাজ্যের বুকে ঘটে যাওয়া কেবল একটাই আরজি কর কাণ্ড নয়, গোটা দেশের দিকে দিকে ছড়িয়ে রয়েছে এমনই বহু নারকীয় ঘটনা। যা মানুষকে প্রতিনিয়ত নিরাপত্তার কথা মনে করিয়ে দিচ্ছে। মেয়েদের এগিয়ে যাওয়ার উৎসাহ দিচ্ছে যে সমাজ, সেখানে দাঁড়িয়ে তাঁদের সুরক্ষার ভার কে নেবে, উঠছে প্রশ্ন। এই মর্মে ১ সেপ্টেম্বর আরও একবার গোটা কলকাতা নামল পথে। পায়ে পা মেলালেন তারকারাও। বিচারের আশায় এখন প্রতিটা মানুষ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *