LPG নিয়ে উদ্বেগ কেন বাড়ছে? জেনে নিন আসল কারণটা - 24 Ghanta Bangla News
Home

LPG নিয়ে উদ্বেগ কেন বাড়ছে? জেনে নিন আসল কারণটা

Spread the love

ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আর তার প্রভাব পড়েছে গৃহস্থের হেঁসেল থেকে হোটেল-রেস্তোরাঁয়। গ্যাস সিলিন্ডারের জোগান নিয়ে উদ্বেগ বেড়েছে। ইতিমধ্যে গৃহস্থের সিলিন্ডার ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়িয়েছে কেন্দ্র। আবার জানানো হয়েছে, একটি গ্যাস বুকিংয়ের ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে। এই আবহে বেশ কিছু রেস্তোরাঁ বন্ধ হতে চলেছে। কিন্তু, ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের প্রভাব ভারতের এলপিজিতে পড়ছে কেন? এর কারণ, ভারতের মোট চাহিদার ৬০ শতাংশ এলপিজি আমদানি করতে হয়। অর্থাৎ আমাদের দেশে ব্যবহৃত এলপিজি-র অর্ধেকের বেশি আসে অন্য দেশ থেকে। আবার মোট আমদানির ৮০ শতাংশই আসে হরমুজ প্রণালী দিয়ে। ইরানের সঙ্গে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধের ফলে যে হরমুজ প্রণালী এখন বন্ধ রয়েছে। ফলে ভারতে আমদানিকৃত এলপিজি-র বেশিরভাগই এখন দেশে পৌঁছতে পারছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *