Sandip Ghosh: আরজি করের ঘটনার দিন কখন খবর পান? কাদের ফোন করেন সন্দীপ ঘোষ? - Bengali News | Who did Sandip Ghosh called on the day of RG Kar incident - 24 Ghanta Bangla News
Home

Sandip Ghosh: আরজি করের ঘটনার দিন কখন খবর পান? কাদের ফোন করেন সন্দীপ ঘোষ? – Bengali News | Who did Sandip Ghosh called on the day of RG Kar incident

Spread the love

কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর পর থেকে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। জুনিয়র ডাক্তাররা অভিযোগ তোলেন, ঘটনার পর থেকে খোঁজই নেই সন্দীপ ঘোষের। ঘটনার কয়েকদিন পর সংবাদমাধ্যমের সামনে এসে পদত্যাগ করার কথা ঘোষণা করেন সেই সন্দীপ ঘোষ। কিন্তু ঘটনার দিন তিনি ছিলেন কোথায়? কখন খবর পেয়েছিলেন তিনি?

এই সব প্রশ্নের উত্তর জানতে সন্দীপ ঘোষকে গত ১৪ দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। প্রতিদিনই সিজিও কমপ্লেক্সে যেতে দেখা যাচ্ছে তাঁকে। সিবিআই সূত্রে খবর, ঘটনার দিন তিনি কী করেছিলেন, সে কথা তদন্তকারীদের ইতিমধ্যেই জানিয়ছেন তিনি।

সূত্রের খবর, সকাল ১০ টা নাগাদ ফোন যায় তাঁর কাছে। সেই সময় স্নান করছিলেন তিনি। ফলে, ফোনটা ধরতে পারেননি তিনি। পরে তিনি কলব্যাক করেন। তখনই জানতে পারেন চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধারের কথা। এ কথা শুনেই আরজি করের পথে রওয়া দেন বলে জানিয়েছেন সন্দীপ ঘোষ।

সূত্রের খবর, যাওয়ার পথেই টালা থানার ওসি-কে ফোন করেন তিনি। ঘটনাস্থল যাতে ঘিরে ফেলা হয়, সে কথা বলেন পুলিশকে। এছাড়া অ্যাডিশনাল এমএসভিপি তথা চেস্ট মেডিসিনের প্রধান সুদীপ্ত রায়কেও তিনি ফোন করেছিলেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *