LGBTQ: সমকামী সম্প্রদায়ের পাশে মোদী সরকার! নিল বিরাট বড় সিদ্ধান্ত - Bengali News | LGBTQ persons can now open joint bank accounts, nominate beneficiaries - 24 Ghanta Bangla News
Home

LGBTQ: সমকামী সম্প্রদায়ের পাশে মোদী সরকার! নিল বিরাট বড় সিদ্ধান্ত – Bengali News | LGBTQ persons can now open joint bank accounts, nominate beneficiaries

নয়া দিল্লি: বড় জয় ভারতের এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের। সমকামী সম্পর্কে থাকা ব্যক্তিদের যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আর কোনও বাধা রইল না। অর্থ পাওয়ার জন্য শুধু তাই নয়, কেন্দ্রীয় অর্থ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমকামী যুগলরা, তাঁদের অংশীদারদের নমিনি হিসবেও মনোনীত করতে পারবেন। অর্থাৎ, সমকামী যুগলের কারও মৃত্যু হলে, তাঁর ব্যাঙ্কে সঞ্চিত অর্থ পাবেন তাঁর অংশীদার। এই ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না সমকামী যুগলদের।

২৮ অগস্ট এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এতদ্বারা স্পষ্ট করা হচ্ছে যে, সমকামী সম্প্রদায়ের ব্যক্তিগের একটি যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে ব্যালেন্স পাওয়ার জন্য সমকামী সম্পর্কে থাকা কোনও ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করার জন্য কোনও বিধিনিষেধ নেই।” মন্ত্রক আরও জানিয়েছে, এই মাসের শুরুতেই সমস্ত বাণিজ্যিক ব্যাঙ্কগুলিতে এই সংক্রান্ত একটি স্পষ্টীকরণ জারি করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

২০২৩ সালের অক্টোবরে, এই সংক্রান্ত একটি আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই অধিকার চেয়ে কেন্দ্রর বিরুদ্ধে মামলা করেছিলেন সুপ্রিয়া চক্রবর্তী নামে সমকামী সম্প্রদায়ের এক প্রতিনিধি। সর্বোচ্চ আদালত বলেছিল, এলজিবিটিকিউ সম্প্রদায়ের ব্যক্তিদের অধিকার রক্ষার জন্য বৈষম্য বিরোধী আইন থাকা প্রয়োজন। সমকামী যুগলদের একটি পরিবার হিসেবে দেখতে বলেছিল আদালত। আর্থিক সুবিধা এবং কর্মসংস্থান সম্পর্কিত আইনি অধিকারের ক্ষেত্রেও এই মনোভাব গ্রহণের সুপারিশ করেছিল আদালত। শীর্ষ আদালতের এই রায়ের পর, চলতি বছরের এপ্রিলে মন্ত্রিপরিষদের সচিবের নেতৃত্বে একটি ছয় সদস্যের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। সমকামী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যাগুলি এবং তার সমাধান খোঁজার জন্য গঠিত হয়েছিল সেই কমিটি।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *