CM Mamata Banerjee: 'খুনিরও ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে', নাম বাদ নিয়ে কমিশনকে তোপ মমতার - Bengali News | CM Mamata Banerjee doing press meet from nabanna Kolkata - 24 Ghanta Bangla News
Home

CM Mamata Banerjee: ‘খুনিরও ন্যায্য বিচার পাওয়ার অধিকার আছে’, নাম বাদ নিয়ে কমিশনকে তোপ মমতার – Bengali News | CM Mamata Banerjee doing press meet from nabanna Kolkata

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Facebook

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করছেন। আজ আরও একবার এসআইআর নিয়ে বলছেন তিনি। সাংবাদিক বৈঠক থেকে মমতার বক্তব্য একনজরে….

সর্বশেষ তথ্য় উপরে…

  1. মমতা বন্দ্যোপাধ্যায়: এখানে সব নথি নিয়ে যাওয়ার পরেও বলা হচ্ছে Eligible নয়। ওরা যে এটা লিখছে প্রথমে জানতে পারিনি। বিএলএ ২-দের ঢোকার কথা ছিল। তবে, বিজেপি-র বিএলএ টু না থাকায় আমাদের বিএলএ দের ঢুকতে দেওয়া হয়নি। যে লোকটার নাম বাদ দিচ্ছে, সেই লোকটার কারণ জানান অধিকার নেই কেন নাম বাদ হয়? অ‍্যাসোশিয়েশন কিন্তু নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে যে তারা নাম বাদ দেয়নি। সেই তালিকা সামনে আসেনি। লজিক্যাল ডিক্রিপেন্সি ছিল না কিন্তু প্রথমে। এটা নতুন করে দখলদাসদের মাথা থেকে বের হয়েছে। ১ কোটি ৩৬ লাখের তালিকা করেছে। এই তালিকা কারও কাছে নেই। কোনও পার্টিকে দেয়নি। নিজেরা বিজেপি পার্টি অফিসে রেখে দিয়েছে।
  2. মমতা বন্দ্যোপাধ্যায়: বিহার-হরিয়ানা-মহারাষ্ট্র ধরতে পারেনি। মাইক্রো-অবজারভার বিজেপির দলদাস। ইতিমধ্যে আমাদের কাছে খবর এসেছে, শুনানিতে ডাকার পরে লগিং করার পরে তা বন্ধ করে দেওয়া হয়েছে। ডিএমরা নাম তুলতে পারেননি। ভোটার ঠিক করে নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছে কমিশন। ৮৪ জন মারা গেছে। ৪ জন আত্মহত্যা করতে গেছিল। ১৭ জনের স্ট্রোক হয়েছে। মোট ১০৫ জনের মতো মানুষেরজীবন সঙ্কটে। এর দায় কমিশন-বিজেপি পার্টিকে নিতে হবে। দুর্যোধন-দুঃশাসনকে নিতে হবে। এছাড়া, ১৩/১৪ টার্গেট করেছে। ওদের বিএলএ ছিল না। হিয়ারিংর সময়ে বিএলএ-দের ঢুকতে দেয়নি। কারণ, সেখানে মাইক্রো অবজার্ভারদের বসিয়ে রেখেছে। কিছু গদ্দার। কিছু দালাল-ক্রিতদাস। যাঁরা গেলেই রাষ্ট্র বিরোধী, লিখে দিচ্ছে ‘কোনও নথি পাওয়া যাচ্ছে না।’ কোনও রসিদ দেওয়া হচ্ছে না।
  3. মমতা বন্দ্যোপাধ্যায়: এখানকার ভুড়িওয়ালা, নাম বলতে ঘেন্না লাগে। তিনি বলছেন তিনটে ক্লেম জমা পড়েছে। মানুষ ৪ থেকে ৬ ঘণ্টা বসে আছেন। মানুষ জানতেই পারছে না কার নাম বাদ গেল। গত পরশু ড্রাফট লিস্ট বেরিয়েছে। সবার পক্ষে এত কোটি কোটি পাতা খুঁজে নাম দেখা সম্ভব নয়। কোনও কারণ দর্শানোর সুযোগ না দিয়েই অনৈতিক ভাবে বাদ গেছে। যে মহিলারা বিয়ে করে টাইটেল পরিবর্তন করেছেন তাঁদের নাম বাদ গেছে। ঠিকানা বদল হয়েছে তাঁদের নাম বাদ গেছে। মানুষকে নিয়ে খেলা করা হচ্ছে।
  4. মমতা বন্দ্যোপাধ্যায়: যে ৫৪ লক্ষের নাম বাদ দিয়েছে, বলছে ইআরও বাদ দিয়েছে। অথচ ইআরও জানে না। যার নাম প্রথম পর্যায়ে ডিলিট করা হয়েছে তাদের ফর্ম ৬ ৭ ফিলাপের অধিকার আছে। যে ৫৪ লক্ষের নাম বাদ গেছে তাঁদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *