Gold Price Today: সোনা ছেড়ে রুপোয় মজছেন ৮ থেকে ৮০! পুজোয় ট্রেন্ডি গহনা কিনতে খরচ কত পড়বে, জেনে নিন - Bengali News | Gold Price Today: Gold Price Hiked by 100 rs Today, Silver Price Decreased by 100 Rs, Check Today's Gold Silver Rate in Kolkata - 24 Ghanta Bangla News
Home

Gold Price Today: সোনা ছেড়ে রুপোয় মজছেন ৮ থেকে ৮০! পুজোয় ট্রেন্ডি গহনা কিনতে খরচ কত পড়বে, জেনে নিন – Bengali News | Gold Price Today: Gold Price Hiked by 100 rs Today, Silver Price Decreased by 100 Rs, Check Today’s Gold Silver Rate in Kolkata

Spread the love

কলকাতা: অপেক্ষার আর ক’টা দিন। তারপরই দুর্গা পুজো। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে নতুন জামা তো চাই-ই চাই। তবে শুধু জামা নয়, নতুন গহনাও পরতে ভালবাসেন অনেকে। নিজের পছন্দসই সোনার গহনা কিনতে হলে আগেভাগেই অর্ডার দিতে হবে। তবে গহনাপ্রেমীদের জন্য আজ দিনটা একটু খারাপ, কারণ আজ সামান্য বাড়ল সোনার দাম। অন্যদিকে, বেশ কিছুটা সস্তা হয়েছে রুপো। আজ সোনা-রুপোর দর কত রয়েছে, জেনে নিন-

২২ ক্যারেট সোনার দাম-

আজ, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৭১৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬৭ হাজার ১৬০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৬ লক্ষ ৭১ হাজার ৬০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।

২৪ ক্যারেটের সোনার দাম-

আজ ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩২৬ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৭৩ হাজার ২৬০ টাকা। ১০০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭ লক্ষ ৩২ হাজার ৬০০ টাকা। একদিনে ১০০ টাকা দাম বেড়েছে।

এই খবরটিও পড়ুন

১৮ ক্যারেটের সোনার দাম-

আজ ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪৯৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫৪ হাজার ৯৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম বেড়েছে।

রুপোর দাম-

সোনার দাম বাড়লেও, আজ দাম কমেছে রুপোর। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৮৪০ টাকা। ১ কেজি রুপোর দাম পড়বে ৮৮ হাজার ৪০০ টাকা। গতকালের তুলনায় ১০০ টাকা দাম কমেছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *