FIR against Mamata Banerjee: এবার মমতার বিরুদ্ধে FIR - Bengali News | A Complaint Against West Bengal CM Mamata Banerjee has been filed with Delhi Police commissioner - 24 Ghanta Bangla News
Home

FIR against Mamata Banerjee: এবার মমতার বিরুদ্ধে FIR – Bengali News | A Complaint Against West Bengal CM Mamata Banerjee has been filed with Delhi Police commissioner

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook

নয়াদিল্লি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর। ‘বাংলা জ্বললে দিল্লিও থেমে থাকবে না’ মন্তব্যের জন্য মমতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল। দিল্লি পুলিশ কমিশনারের কাছে চিঠি লিখে অভিযোগ দায়ের করেছেন তিনি।

বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা ছিল। সেই সভা থেকে আরজি করের ঘটনায় দোষীর ফের ফাঁসির সাজা চান মমতা। এরপরই বিজেপিকে আক্রমণ করেন। বাংলাদেশের প্রসঙ্গ টেনে তৃণমূল সুপ্রিমো বলেন, “কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি ওদের ভালবাসি। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। তবে এটা আলাদা রাষ্ট্র। ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। বাংলায় যদি আগুন লাগান, কোনও রাজ্যই থেমে থাকবে না। বাংলায় আগুন লাগালে অসম থেমে থাকবে না। উত্তর-পূর্ব, উত্তর প্রদেশ থেমে থাকবে না। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব।”

মমতার এই মন্তব্যের বিরোধিতা করে সরব হন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রী বলেন, “দিদি, আপনার এত সাহস হল কীভাবে যে অসমকে হুমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *