RG Kar Protest: 'সরকারি অনুদান নেব না', এবার নাট্যগোষ্ঠী ফেরাল টাকা, বয়কট নাট্যমেলাও - Bengali News | RG kar protest Theatre group of malda refuse to take government donation - 24 Ghanta Bangla News
Home

RG Kar Protest: ‘সরকারি অনুদান নেব না’, এবার নাট্যগোষ্ঠী ফেরাল টাকা, বয়কট নাট্যমেলাও – Bengali News | RG kar protest Theatre group of malda refuse to take government donation

Spread the love

প্রতিবাদে সরব নাট্যগোষ্ঠী।Image Credit source: TV9 Bangla

মালদহ: আরজি করকাণ্ডের প্রতিবাদের পারদ ক্রমেই চড়ছে। পথে নেমে, রাত দখল করে কিংবা পুজোর অনুদান ফিরিয়ে প্রতিবাদ তো হয়েছেই। এবার প্রতিবাদে মুখর নাট্যসংস্থা। জানিয়ে দিল, সরকারি অনুদান নেবে না তারা। নাট্য মেলার জন্য রাজ্য় সরকারের দেওয়া ৫০ হাজার টাকার অনুদান ফিরিয়ে দিল মালদহের সমবেত প্রয়াস নামে নাট্য দল। পাশাপাশি রাজ্য সরকার আয়োজিত নাট্যমেলাও বয়কট করেছে তারা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

মালদহ সমবেত প্রয়াস নাট্যদল নাট্যজগতে যথেষ্ট পরিচিত নাম। আরজিকরের ঘটনার প্রতিবাদ জানিয়ে তাদের এ হেন পদক্ষেপ রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। মালদহ সমবেত প্রয়াসের কর্ণধার শরদিন্দু চক্রবর্তী জানান, এই রাজ্যে যে ঘটনা ঘটেছে তা কখনওই কাম্য নয়। তার প্রতিবাদ জানাতে এমন সিদ্ধান্ত।

এই খবরটিও পড়ুন

শুধু তাই নয়, সরকারি উদ্যোগে যে নাট্যমেলার আয়োজন করা হয়েছে, তাও বয়কট করছেন শরদিন্দুরা। মালদহ জেলার ইংরেজবাজার শহরের নজরুল সরণিতে ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর পথনাটকের আয়োজন করছে এই নাট্যগোষ্ঠী। নিজেদের উদ্যোগেই তার ব্যবস্থা করছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *